মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকীর অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। এক যৌথ শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিষ্ঠা, ত্যাগ ও দায়িত্বশীল নেতৃত্ব সর্বজনবিদিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাতির এই সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর আসীন হওয়া দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে। একই সাথে দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও জনগণের সেবা নিশ্চিত করতে তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
শেষে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি ইসলামী মূল্যবোধ চর্চা ও ওলামা-মাশায়েখদের সম্মানে তাঁর গঠনমূলক দিকনির্দেশনা প্রত্যাশা করেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত