ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এআই’র কারণে চাকরি হারালো শতাধিক কর্মী


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ৩:৪৭

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে অ্যাপল। এর অংশ হিসেবে সিরি ও ভিশন প্রো দলের ২০০টির বেশি পদ কমানো হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় ১০০ জন ভিশন প্রো দলের। বাকি পদগুলো সিরি এবং ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দলের।

এই দলটি অ্যাপলের বিভিন্ন যন্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করার কাজ করে। নতুন এআই উদ্যোগ ও নতুন ধরনের যন্ত্র তৈরিতে বেশি গুরুত্ব দিতেই এই রদবদল করা হচ্ছে বলে জানা গেছে।

অ্যাপলও কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, ব্যবহারকারীদের জন্য আরও ভালো অভিজ্ঞতা তৈরির লক্ষ্যেই ব্যবসার কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। তবে সব পদ বিলুপ্ত হচ্ছে না। অ্যাপল জানিয়েছে, পরিবর্তনের অংশ হিসেবে নতুন পদও তৈরি করা হবে। একই সঙ্গে কিছু বর্তমান পদে এর প্রভাব পড়বে।

অ্যাপলের ভার্চুয়াল বাস্তবতা (ভিআর) হেডসেট ভিশন প্রো বাজারে আসার পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি এআই খাতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

এদিকে এআই প্রযুক্তির প্রসারের কারণে বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের খরচও বাড়ছে। বিশেষ করে মেমোরির ঘাটতি অ্যাপলের মতো প্রতিষ্ঠানের পণ্য তৈরির ব্যয় বাড়িয়ে দিয়েছে।

এ কারণে চলতি বছর ম্যাক ও আইপ্যাডের দামও বাড়িয়েছে অ্যাপল। পাশাপাশি বড় ধরনের হার্ডওয়্যার পণ্য কিস্তিতে ব্যবহারের সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি।

সিরি নিয়েও বড় পরিবর্তনের পথে এগোচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটি এআইভিত্তিক আরও উন্নত সিরি তৈরিতে কাজ করছে। একই সময়ে নতুন যন্ত্র তৈরির পরিকল্পনাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফলে সাম্প্রতিক কর্মী ছাঁটাইকে শুধু ব্যয় কমানোর পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এআই ও নতুন প্রযুক্তিকে কেন্দ্র করে অ্যাপলের ব্যবসায়িক অগ্রাধিকারে পরিবর্তনের ইঙ্গিতও এতে মিলছে।

aliul / aliul

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন