এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
পড়ালেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বহুমুখী ব্যবহার বাড়ানোর জন্য বিশ্বজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক বছর বিনামূল্যে ‘গুগল এআই প্লাস’ প্ল্যানসহ এআই ইকোসিস্টেমের আরও বেশ কিছু সুবিধা দিচ্ছে গুগল। বাংলাদেশসহ মোট ১৪০টি দেশের শিক্ষার্থীরা অফারটির আওতায় সাধারণ প্ল্যানের তুলনায় দ্বিগুণ জেমিনি ব্যবহার-সীমাসহ ৪০০জিবি স্টোরেজ পাবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে জেমিনিতে নতুন স্টুডেন্ট হাব, স্টাডি নোটবুক, ইন্টার্যাকটিভ থ্রি-ডি ভিজ্যুয়ালাইজেশনের মতো ফিচারও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
গুগল জানিয়েছে, বাকিসব দেশের শিক্ষার্থীরা অফারটির আওতায় গুগল এআই প্লাস সেবা পেলেও, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কলেজ শিক্ষার্থীরা পাচ্ছেন ‘গুগল এআই প্রো’। যুক্তরাষ্ট্রে গুগল প্রো এআই-এর সাধারণ সাবস্ক্রিপশন ফি মাসে ১৯ দশমিক ৯৯ ডলার, অর্থাৎ বছরে প্রায় ২৪০ ডলার। মার্কিন শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের এক বছরের প্যাকেজে জেমিনিতে সাধারণ ব্যবহারকারীদের তুলনায় চার গুণ বেশি ব্যবহারের সীমা, জেমিনি স্মার্ক, জিমেইল ও গুগল ডকসের মতো অ্যাপে জেমিনি ব্যবহারের সুবিধাসহ ৫ টেরাবাইট ক্লাউড স্টোরেজ এবং গুগল হেলথ প্রিমিয়াম অন্তর্ভুক্ত রয়েছে।
অপরদিকে যুক্তরাষ্ট্রের বাইরে গুগল এআই প্লাস সেবাটি চালু থাকা ১৪০টির বেশি দেশের শিক্ষার্থীরা এক বছরের জন্য এই প্ল্যানটি বিনামূল্যে পাবেন। এতে রয়েছে জেমিনি অমনি, সাধারণ ব্যবহারকারীদের তুলনায় দুই গুণ বেশি ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ। বাংলাদেশ থেকে সেবাটি বিনামূল্যে বুঝে নিতে https://gemini.google/students ওয়েবপেজে প্রবেশ করে সঠিক তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।
অফারটির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য জেমিনিতে চালু করা হয়েছে স্টুডেন্ট হাব নামের নতুন ফিচার। স্টুডেন্ট হাবের কল্যাণে এক জায়গা থেকেই পড়াশোনার জন্য গুগলের বিভিন্ন এআই টুল ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে স্টাডি নোটবুক, ফ্ল্যাশকার্ড, অনুশীলন কুইজ এবং শেখার অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধা। স্টাডি নোটবুক শিক্ষার্থীর দেওয়া লেকচার নোট বা অন্যান্য উপকরণ বিশ্লেষণ করে ব্যক্তিগত পড়ার পরিকল্পনা তৈরি করতে পারে এবং কোন বিষয়ে দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে সেই অনুযায়ী কুইজ ও ছোট পাঠ তৈরি করতে পারে।
এছাড়া জেমিনিতে যুক্ত হয়েছে ‘ইন্টার্যাক্টিভ ভিজুয়ালাইজেশন’ সুবিধা, যার মাধ্যমে জটিল বিষয় বোঝাতে ইন্টার্যাক্টিভ গ্রাফ, টেবিল ও ত্রিমাত্রিক সিমিউলেশন তৈরি করা যায়। পাশাপাশি ডিপ রিসার্চ সুবিধা ব্যবহার করে কোনও বিষয়ে একাধিক উৎস বিশ্লেষণ করে বিস্তারিত গবেষণা প্রতিবেদন তৈরি করা হবে আরও সহজ।
এই অফারটি গ্রহণের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬। তবে বিনামূল্যের মেয়াদ শেষ হলে সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। তারপর থেকে যুক্তরাষ্ট্রে মাসে ১৯ দশমিক ৯৯ ডলার এবং অন্যান্য দেশে গুগল এআই প্লাসের ক্ষেত্রে মাসে ৪ দশমিক ৯৯ ডলার বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ অর্থ দিতে হবে। তাই বিনামূল্যের সুবিধা নিতে শিক্ষার্থীদের সাইনআপের সময় বৈধ পেমেন্ট পদ্ধতি দিতে হবে এবং প্রয়োজন না থাকলে মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে যেকোনও সময়ই চাইলে সাবস্ক্রিপশন বাতিল করা সম্ভব এবং সেক্ষেত্রে কোনও অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না।
aliul / aliul
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের