ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু অপরদিকে এই সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। শারদীয় দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটিয়েছে তা এই ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার।
পরিবেশমন্ত্রী শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত এক সভায় এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই কাজে ব্যয় হবে ৪৪ লাখ ৪১ হাজার ৪৯০ টাকা।
পরিবেশমন্ত্রী বলেন, কোনও অবস্থায়ই দেশের উন্নয়ন ব্যাহত করতে দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বনেত্রী, মানবতার মা। আমাদের নেত্রীকে বিশ্বের সকল দেশ স্বীকৃতি দিচ্ছে। কাজেই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের সকলেরই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে।
এর পূর্বে সকাল ১১টায় পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মামুদতকী বাজারে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই কাজে ব্যয় হয়েছে ৪৬ লাখ ৪৯ হাজার ৫৯৪ টাকা।
পৃথক এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পরিবেশমন্ত্রীর সঙ্গে মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. অজিম উদ্দিন সরদার, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied