কাশিমপুরে প্রতিমা ভাংচুর মামলায় ১৮জন রিমান্ডে
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৩ টি মামলা হয়। এসব মামলায় ২০ জনকে গ্রেপ্তারের পর ১৮ জনকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুক্রবার (১৫ অক্টোবর) প্রতিমা ভাংচুরের পৃথক ৩ টি মামলায় ১৮ জনের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কাশিমপুর থানার ওসি মো. মাহবুবে খোদা জানান, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে কাশিমপুর বাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কাশিমপুর পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুল রুদ্র, কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার পারিবারিক মন্দির পরিচালনাকারী সুবল চন্দ্র দাস ও পালপাড়া নামাবাজার এলাকার সার্বজনীন পুজা উদযাপন কমিটির সভাপতি পরিমল পাল বাদি হয়ে ওই মামলা তিনটি করেছেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১৫০-২০০জনকে আসামি করা হয়েছে।
দুই মামলার তদন্তকারী কর্মকর্তা কাশিমপুর থানার এসআই মো. তানভীর আহমদ জানান, শুক্রবার সকালে আদালতে গ্রেপ্তারদের মধ্যে ১৮জনের ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য দুইজনকে ঘটনার দিন আহত অবস্থায় আটক করা হয়েছিল। তারা সুস্থ হলে পরে তাদেরও রিমান্ড চাওয়া হবে। এর আগে কুমিল্লায় প্রতিমার পায়ের নিচে কোরআন শরিফ রাখার ইস্যুকে কেন্দ্র করে উত্তেজিত হয় এলাকাবাসী। পরে বৃহস্পতিবার সকালে পূজারীরা মন্দিরে পূজা-অর্চনা করছিলেন। এমন সময় কয়েক শ’ লোক লাঠিসোটা নিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ঢুকে হামলা চালায়। তারা লক্ষী ও অসুরের প্রতিমা ভাংচুর করে চলে যায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। হামলার সময় ২০ হামলকারীকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ও জেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ও গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান (অপরাধ) ঘটনাস্থল পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied