নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের
নাটোরের সদর উপজেলার চাঁদপুর বাজারে নিজ চেম্বারে ঢুকে হোমিওপ্যাথিক চিকিৎসক আনোয়ারুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৃষ্টির মধ্যেই একদল অজ্ঞাত দুর্বৃত্ত চাঁদপুর বাজারে চিকিৎসক আনোয়ারুল ইসলামের চেম্বারে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার প্রতিবাদ জানিয়ে দেওয়া এক যৌথ বিবৃতিতে ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, একজন চিকিৎসককে তার নিজ চেম্বারে ঢুকে নির্মমভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা চিকিৎসক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।বিবৃতিতে তারা বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত
নিরলসভাবে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। অথচ চিকিৎসকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই হত্যাকাণ্ড প্রমাণ করে চিকিৎসক সমাজ আজ মারাত্মক হুমকির সম্মুখীন এবং চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।ড্যাব নেতারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা প্রদান বাধাগ্রস্ত হবে। তাই স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বার্থে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
বিবৃতিতে ড্যাবের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল।
এমএসএম / এমএসএম
তারেক রহমানের কারামুক্তি দিবস: ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হাসানের স্মৃতিচারণ
নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের
কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার
নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক
কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব
ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সিটের নিচে মিলল ৯.৩৩ কেজি স্বর্ণ
চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা
ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ
জামিনে বেরিয়ে ভাইয়ের হাত-পা কর্তন, পুলিশ না ধরায় ভাতিজাকে খুন
জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্তি নিয়ে অপপ্রচারের অভিযোগ
বাজারে স্কয়ার কোম্পানির জিম্যাক্স- ৫০০ ও একমি কোম্পানির মোনাস-১০ ভেজাল ঔষধে সয়লাব, অভিযোগ করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা