ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ১২:৭

নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে ফুড ডেলিভারি করতে গিয়ে ছিনতাইকারীর হাতে নির্মমভাবে নিহত হয়েছেন সালাহ উদ্দিন বাবলু নামের এক বাংলাদেশি প্রবাসী। স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ম্যানহাটনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক। এ নিয়ে ডেলিভারি থাকায় অবস্থায় প্রাণ হারালেন একাধিক বাংলাদেশি।

জানা যায়, নিহত বাবলুর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ২নং নদনা ইউনিয়নের হাটগাঁও। জীবিকার তাগিদে ৪ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন তিনি এবং দীর্ঘদিন ধরে নিউইয়র্কে নগরীর ব্রুকলিনে বসবাস করে আসছিলেন।

জানা গেছে , গত ১৫ অক্টোবর (শুক্রবার) রাতে নিউইয়র্ক নগরীর ব্যস্ততম এলাকা ম্যানহাটন ডাউনটাউনের ক্রিস্টি ও ইস্ট হাউস্টনের কর্ণারে অবস্থিত রুজভেল্ট পার্কের কাছে ছিনতাইয়ে কবলে পড়েছিলেন এই বাংলাদেশি। ছিনতাইকারির ছুরিকাঘাত ক্ষত-বিক্ষত বাবলুকে প্রশাসনের সহায়তায় নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের বেলভিউ হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন।লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ (১৬ অক্টোবর শনিবার) দুপুর ২ টায় মৃত্যুবরণ করেন তিনি। তার মুখে ও পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এনওয়াইপিডি পুলিশ জানায় , কেবল বাংলাদেশিকেই নয়, আরো একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বাংলাদেশি সালাহউদ্দিন বাবলুকে ছুরিকাঘাতের ঠিক ১২ ঘন্টার পর আরেকজনকেও আহত করে দুর্বৃত্তরা। এ সময়ে একটি বাইকও ছুরি করে নিয়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, ম্যানহাটনের রুজলেভেল্ট পার্কের কাছে একটি ই-বাইকে রাস্তায় থামিয়ে তাকে গতিরোধ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ফুড-ডেলিভারি করায় তার কাছে টিপসের(বকশিস) নগদ অর্থের সন্ধান করেছিল ছিনতাইকারীরা। কয়েক মিনিটের মধ্যেই হামলাকারী একটি ব্লেড দিয়ে ভিকটিমকে ছুরিকাঘাত করে। ঘটনার শিকার বাংলাদেশি বাইকের ওপর বসেই প্রাণপন লড়াই করেছিলেন। মারাত্মক জখম অবস্থায় বাবলু পার্কের দিকে ছুটে যান এবং সিটি পার্ক বিভাগে কর্মকর্তাদের কাছে সহযোগিতা চান।

পুলিশ আরো জানায়, ভুক্তভোগীর বাইকের পিছনে একটি ফুড ডেলিভারি ব্যাগ সংযুক্ত ছিল। হামলার শিকারকালে কোনো ডেলিভারি দিচ্ছিলেন কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে, হামলাকারী একটি সিটি বাইকে এলাকা ছেড়ে দ্রুত অন্যত্র পালিয়ে যায়।

জামান / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা