ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

চাকরি হারালেন যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার অ্যাপলের নারী কর্মী


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ২:২৭

জানেকে পারিশ, যিনি প্রাতিষ্ঠানিক যৌন হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে সংগঠিত করেছিলেন। কিন্তু এই নারী কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

নিজের চাকরি হারানোর কথা গত শুক্রবার সিএনএনকে জানান তিনি। তার শেষ কর্মদিবস ছিল গত বৃহস্পতিবার। তবে তাকে বরখাস্ত করার ব্যাপারে নির্দিষ্ট কোনো বক্তব্য দেয়নি অ্যাপল কর্তৃপক্ষ। 

যৌন নিপীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া #মিটু আন্দোলনের মতো এই অ্যাপলের প্রোগ্রাম ম্যানেজার গড়ে তুলেছিলেন #অ্যাপলটু আন্দোলন।   

সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওই নারী কর্মী জানান, ‘অ্যাপল তাকে জানিয়েছে, অফিসের তথ্য গণমাধ্যমকে দেওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তিনি কোম্পানির কাছে তার ব্যবহৃত কম্পিউটার-ল্যাপটপ হস্তান্তরের আগে অনেক ফাইল মুছে ফেলেছেন। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।’

গত আগস্টে শের স্কারলেট নামে এক সহকর্মীকে নিয়ে #অ্যাপলটু আন্দোলন শুরু করেছিলেন পারিস। এ জন্য তিনি একটি ওয়েবসাইটও খুলেন। তিনি বর্ণবাদ, যৌনতা, বৈষম্যসংক্রান্ত যেসব বিষয়ের মুখোমুখি হয়েছেন, তা জানাতে অন্য সহকর্মীদের প্রতি আহ্বান জানান।  

এরপর থেকে কয়েক সপ্তাহের মধ্যে সহকর্মীরা তাদের কাছে শত শত অভিযোগ (যৌন ইঙ্গিত, ধর্ষণ ও আত্মহত্যা) দিতে শুরু করেন বলে সিএনএনকে জানিয়েছেন তিনি।  

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা