ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ৪:৪৯

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই মোটরসাইকল আরোহী নিহত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে কালাম হোসেন (৩৮) এবং মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কাজল মিয়া (৪০)। 

ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নিহতরা মোটরসাইকেলযোগে উপজেলার রাজাবাড়ী যাচ্ছিল। শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ইকো কয়েল কারখানার সামনে পৌছলে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাজল মিয় নিহত হয়। গুরুতর আহত কালামকে স্থানীয়রা উদ্ধার করে রাজাবাড়ী আল-রাজ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার