ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ৪:০

একটা ড্র, তারপরই পদত্যাগের ঘোষণা। কিন্তু সেই পদত্যাগও শেষ পর্যন্ত হলো না! চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে এএস রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ফেনেরবাচের কোচ ইসমাইল কারতাল জানিয়ে দেন, তিনি আর ক্লাবটির দায়িত্বে থাকছেন না। অথচ কিছুক্ষণ পরই ক্লাব সভাপতি আজিজ ইলদিরিম জানালেন, কারতালের পদত্যাগপত্র তিনি গ্রহণই করেননি।

ঘটনার শুরু ম্যাচ শেষ হওয়ার পর। ঘরের মাঠে রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফেনেরবাচে। এরপর ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে কারতাল বলেন, ক্লাবের ‘পথ সুগম করতেই’ তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফেনেরবাচেতে আর ফেরারও কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। তার দাবি, দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু কারতালের ঘোষণার পরই যেন গল্পটা অন্য দিকে মোড় নেয়। ফেনেরবাচের সভাপতি ইলদিরিম জানিয়ে দেন, তিনি কোচের পদত্যাগপত্র গ্রহণ করেননি। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, কারতাল এখনো দলের দায়িত্বে আছেন এবং এই মুহূর্তে তার সমর্থন প্রয়োজন।

সংবাদ সম্মেলনের পর কারতালের সঙ্গে কথা বলেছিলেন ইলদিরিম। সেই আলোচনায় কোচ তার সিদ্ধান্তের পেছনে কাজের তীব্র মানসিক চাপের কথা জানিয়েছেন। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ছোড়া বোতলের আঘাত পাওয়ার ঘটনাটিও উল্লেখ করেছেন তিনি।

বোতল ছোড়ার ঘটনাটি অবশ্য গুরুত্ব দিয়েই দেখেছে ফেনেরবাচে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত দর্শককে শনাক্ত করা হয়েছে এবং স্টেডিয়ামে তার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে কিছু সমর্থক ও সংবাদমাধ্যমের পক্ষ থেকে কারতালের ওপর অনবরত মানসিক চাপ ও সমালোচনারও কড়া সমালোচনা করেছেন ইলদিরিম।

কারতালের পদত্যাগের ঘোষণা শুধু সমর্থকদেরই নয়, অবাক করেছে খেলোয়াড়দেরও। ম্যাচে প্রথমার্ধে ব্রায়ান ক্রিস্তান্তের গোলের পর ৪৮তম মিনিটে ফেনেরবাচেকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার আর্চি ব্রাউন। ম্যাচ শেষে তিনি জানান, কোচের পদত্যাগের সিদ্ধান্তের কথা তিনি জানতেনই না।

aliul / aliul

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের

সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা

দেশব্যাপী শুরু হচ্ছে বোলার হান্ট, ছেলেদের পাশাপাশি থাকছে মেয়েরাও