সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে: খেলাফত মজলিস
সংসদে পাস হওয়া ভোগদখল রেখে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াকে অবজ্ঞা করা হয়েছে। যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ দাবি জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আহমদ আবদুল কাদের বলেন, আইন মূলত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম। বিশেষ করে মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে ইসলামি শরিয়াহর বিধান উপেক্ষা করে যেকোনো আইন প্রণয়ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ সমাজে অস্থিরতা সৃষ্টি করবে।
তার মতে, সরকার তড়িঘড়ি করে সংসদে এই সংশোধনী বিল পাস করিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আইনমন্ত্রী কাদের খুশি করতে এই বিল তড়িঘড়ি করে পাসের উদ্যোগ নিলেন, এর জবাব দিতে হবে বলে জানান তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, অবিলম্বে এই বিতর্কিত আইন প্রত্যাহার করুন। মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করুন। শরিয়া বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সঙ্গে পর্যালোচনা ও প্রকাশ্য মতামত গ্রহণ করুন।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।
aliul / aliul
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত