সার নিয়ে বিক্ষোভে মামলা-গ্রেপ্তারে কৃষক শক্তির ক্ষোভ
সারের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে মামলা, গ্রেপ্তার এবং অজ্ঞাতপরিচয় আসামি করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় কৃষক শক্তি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে দলটি এই ক্ষোভ প্রকাশ করে।
জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক ও সদস্য সচিব এক যৌথ বিবৃতিতে বলেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভের ঘটনায় কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় ১১ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও প্রায় ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে সাধারণ কৃষকদের মধ্যেও গ্রেপ্তার ও হয়রানির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে কৃষকদের কেউ কেউ জানিয়েছেন, গ্রেপ্তারের ভয়ে তারা রাতে নিজ বাড়িতে পর্যন্ত থাকতে পারছেন না।
জাতীয় কৃষক শক্তি মনে করে, সারের সংকট, বিতরণে অনিয়ম কিংবা বৈষম্যের অভিযোগের সমাধান না করে কৃষকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পরিবেশ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের মূল শক্তি। তাদের নিরাপত্তাহীন ও আতঙ্কগ্রস্ত করে দেশের কৃষি ব্যবস্থাকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ থাকলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক— এতে জাতীয় কৃষক শক্তির কোনো আপত্তি নেই। কিন্তু কোনো নিরপরাধ কৃষক যেন হয়রানি বা অযথা গ্রেপ্তারের শিকার না হন, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে সারের সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ, সুষ্ঠু ও স্বচ্ছ বিতরণ ব্যবস্থা নিশ্চিত এবং সারের নামে কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম ও কালোবাজারি থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে জাতীয় কৃষক শক্তি।
জাতীয় কৃষক শক্তির দাবি— কৃষককে ভয় দেখিয়ে নয়, কৃষকের পাশে দাঁড়িয়েই কৃষি ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। কৃষকের ঘরে ফেরার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
aliul / aliul
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত