ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গল ভেজাল চা পাতা উদ্ধার


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১০:১৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিম্নমানের চা পাতার সঙ্গে কাঠের গুঁড়া ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ‘শ্রীমঙ্গলের বিখ্যাত চা পাতা’ তৈরি করা হচ্ছে। এই চা পাতা কিনে ঠকছেন দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরা। এতে বিপাকে পড়েছেন প্রকৃত চা ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলায় একটি চক্র চা গাছের পরিত্যক্ত শুকনো পাতা, অন্যান্য গাছের পাতা, কাঠের গুঁড়া ও চা কারখানার ময়লা সংগ্রহ করে। এসব উপকরণের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে বিষাক্ত চা পাতা তৈরি করা হয়। ওই চা শরীরের জন্য খুবই ক্ষতিকর এ অবস্থায় ভেজাল চা পাতার ব্যবসায়ীদের ধরতে শনিবার (১৬ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ১৯৪৫ পিলার এম সংলগ্ন সিক্কা গ্রামে অভিযান চালান ৫৫ বিজিবির সদস্যরা। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল চা পাতা উদ্ধার হয়।

শ্রীমঙ্গল ৫৫-বিজিবির অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী সিক্কা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. নুরু মিয়া ও মৃত আব্দুল বারীর ছেলে আব্দুর রহিম এবং একই গ্রামের আব্দুল মজিদের বাড়ি থেকে বিপুল পরিমাণ পরিত্যক্ত চা পাতা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভেজাল চা পাতা দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই চক্রের সদস্যরা পালিয়ে যান।

৫৫ বিজিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, পচা পাতা, চা পাতার গুঁড়া ও কয়লার গুঁড়াসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে চা পাতা তৈরি করা হয়। এসব চা পাতা হকার ও দেশের বিভিন্ন এলাকার কিছু চা ব্যবসায়ীর কাছে বিক্রি করা হচ্ছে।

শ্রীমঙ্গলের চা ব্যবসাহি সাইফুল ইসলাম বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে স্বনামধন্য কোম্পানির প্যাকেটজাত ফিনলে চাসহ বিভিন্ন চা বাগানের মানসম্মত চা বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। ক্রেতারা ভেজাল চা পাতা কিনে প্রতারিত হওয়ার কারণে দ্বিতীয়বার চা কিনতে দ্বিধা করেন।

উল্লেখ্য, গত ২৭ জুন শ্রীমঙ্গল সেক্টরের নিয়ন্ত্রণাধীন ৫৫ বিজিবির সদস্যরা উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হামিদপুরের মৃত ছাবু মিয়ার ছেলে ভুটু মিয়ার বাড়িতে ও একই গ্রামের আবু ছায়েদ মিয়ার ছেলে সুহেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ছোট-বড় ২৪টি বস্তায় প্রায় ৫০০ কেজি ভেজাল চা ও ২০০ কেজি কাঠের গুঁড়া জব্দ করেছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ