ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মুচলেকার দাবি ‘অপপ্রচার’, ইজতেমার তারিখ ঘোষণার দাবি নিজামুদ্দিনপন্থীদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ১২:৫২

২০২৫ সালের পর টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমা না করার বিষয়ে নিজামুদ্দিনপন্থীরা কোনো মুচলেকা দেয়নি বলে দাবি করেছে তাবলীগ জামাত বাংলাদেশ। সংগঠনটি বলেছে, এ ধরনের মুচলেকার কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে টঙ্গী ময়দানে ইজতেমা করতে বাধা দেওয়ার অপচেষ্টা বন্ধের আহ্বানসহ ৭ দফা দাবি জানিয়েছে তারা।


রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান তাবলীগ জামাত বাংলাদেশের সাথি শফিক বিন নাঈম।

তিনি বলেন, ইজতেমা ময়দানের মালামাল বুঝে নেওয়ার জন্য নিজামুদ্দিন অনুসারীদের পক্ষ থেকে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা পরবর্তী বছর থেকে টঙ্গী ময়দানে ইজতেমা না করার বিষয়ে কোনো মুচলেকা দেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির পত্রেও এ ধরনের কোনো শর্ত আরোপ করা হয়নি। ২০২৫ সালের ২৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পত্রে পরবর্তী ইজতেমা না করার শর্ত উল্লেখ করা হলেও নিজামুদ্দিন অনুসারীরা এতে একমত হননি। বিষয়টি ২৮ জানুয়ারি লিখিতভাবে জানানো হয়েছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগের শর্ত থেকে সরে এসে ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ৭৭ নম্বর পত্র জারি করে।

তিনি আরও বলেন, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ময়দানে সংঘটিত হতাহতের ঘটনায় করা মামলাগুলো বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার আগে সভা-সমাবেশ ও সেমিনারে মাওলানা সা’দ অনুসারীদের দোষী সাব্যস্ত করে সরকার ও তদন্তকারী সংস্থার ওপর চাপ প্রয়োগ করা ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়। মাওলানা সা’দ একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দ্বীনের প্রচারক। তিনি কখনো ইসলামবিরোধী, নবীদের শানে বেয়াদবিপূর্ণ কিংবা উপমহাদেশের ওলামায়ে কেরামের আকিদাবিরোধী কোনো মন্তব্য বা বক্তব্য দেননি। এ বিষয়ে আপত্তি উত্থাপনকারীদের সঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষকদের উপস্থিতিতে তথ্যভিত্তিক আলোচনা বা দলিল উপস্থাপনের মাধ্যমে বিভ্রান্তি দূর করারও প্রস্তাব দেওয়া হয়। সংগঠনটি তাবলীগ জামাতের আমিরের প্রদর্শিত পথেই পরিচালিত হবে। তবে দ্বীনের অন্যান্য বিষয়ে প্রতিষ্ঠিত সম্মানিত ইমামদের প্রদর্শিত পথ অনুসরণ করা হবে।

 

উত্থাপিত দাবিগুলো

১. টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সা’দ অনুসারীদের আগামী বিশ্ব ইজতেমার তারিখ অনতিবিলম্বে ঘোষণা করতে হবে।

২. টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকে সরকারি নিয়ন্ত্রণে নিতে হবে। উভয় পক্ষের ইজতেমা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য ময়দান ব্যবহারের অনুমতি দিতে হবে এবং এ ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সমতা নিশ্চিত করতে হবে।

 

৩. কাকরাইল মসজিদ ‘তাবলীগ জামাত বাংলাদেশ’-এর প্রাপ্য হিসেবে আমাদের বুঝিয়ে দিতে হবে।

৪. সমগ্র বাংলাদেশের সব মসজিদে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করতে সরকারি আদেশ জারি করতে হবে, যাতে কোনো পক্ষ অন্য পক্ষের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে না পারে।

৫. অপপ্রচার ও মিথ্যাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৬. জুবায়েরপন্থী পাঁচ ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অপপ্রচার, মিথ্যাচার ও দুর্ঘটনার অভিযোগ তদন্ত করতে হবে। এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তির আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ এবং আইনানুগ প্রক্রিয়ায় তাদের মোবাইল যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে কথিত অপকর্মের সঙ্গে সংশ্লিষ্টতা তদন্ত করতে হবে।

৭. হযরত মাওলানা সা’দ সাহেবের বিষয়ে প্রচারিত অভিযোগের সঠিকতা যাচাই করতে হবে। তিনি একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দ্বীন ইসলামের প্রচারক এবং হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ৩৮তম বংশধর। তিনি কোরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি— এ দাবির বিষয়ে সমালোচকদের সঙ্গে যুক্তিসংগত আলোচনায় বসতে আমরা প্রস্তুত।

সংবাদ সম্মেলনে তাবলীগের সাথিদের পক্ষে আরও উপস্থিত ছিলেন– মাওলানা নুরুল ইসলাম, মুফতি ফয়জুর রহমান, মুফতি বোরহান, ড. মো. রেজাউল করিম, তৌহিদুল হক সোহেল, মিডিয়া সমন্বয় মোহাম্মদ সায়েম প্রমুখ।

aliul / aliul

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই