ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

লৌহজংয়ে ১০ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ৭৮ জন


লৌহজং প্রতিনিধি photo লৌহজং প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১১:২১
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুুুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। গতকাল রোবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের বঙ্গবন্ধু কর্ণারে এ আবেদন পত্র জমা দেওয়া হয়। উপজেলার ১০টি ইউনিয়নে দলীয় মনোনয়নের জন্য ৭৮ জন প্রার্থী আবেদন করেছেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার প্রমুখ।
 
উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নে ৪ জন, কুমারভোগ ইউনিয়নে ৭ জন, হলদিয়া ইউনিয়নে ৯ জন, কনকসার ইউনিয়নে ১০ জন,
লৌহজং-তেউটিয়া ইউনিয়নে ১২ জন, বেজগাঁও ইউনিয়নে ৯ জন, বৌলতলী ইউনিয়নে ১১ জন, গাওদিয়া ইউনিয়নে ৬ জন, খিদিরপাড়া ইউনিয়নে ৭ জন ও কলমা ইউনিয়নে ৩ জন দলীয় প্রতীক পাওয়ার জন্য আবেদন পত্র জমা দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, যে নৌকা প্রতীক পাবে সকল প্রার্থী তার নির্বাচন করতে বাধ্য থাকিবে দলীয় নির্দেশ।
 
প্রসঙ্গত: আসন্ন ইউনিয়ন নির্বাচনে দ্বিতীয় ও তৃৃৃতীয় ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এবং চতুর্থ ধাপ নির্বাচনে লৌহজং উপজেলায় ১০টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩

রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক