ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লৌহজংয়ে শেখ রাসেল দিবস উদযাপন


লৌহজং প্রতিনিধি photo লৌহজং প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১২:১২
"শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস" এ প্রতিপাদ্য সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসনের আয়োজন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়েছে। 
 
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার মাহফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সে সাথে উপজেলার বিভিন্ন শিক্ষকদের মাঝে শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এর শিক্ষাকগণকে বই বিতরণ করেন এবং শতাধিক শিক্ষার্থীদের মাঝে তাল গাছের চারা বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
 
উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার তৌফিক বিন বারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাজেদা সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ শুভ্র, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল