ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে সার্জারি করাবো : অমি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৬ বিকাল ৫:১৬

ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। দর্শকদের দেওয়া কথা রাখতে এবং জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সম্প্রচার নিরবচ্ছিন্ন রাখতে নিজের অসুস্থতা ও চিকিৎসাকে আপাতত পেছনে ফেলেছেন।  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গলার অস্ত্রোপচার বা সার্জারি জরুরি হলেও, নাটকের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি এই ঝুঁকি নিতে নারাজ।

তবে এখনই যদি সার্জারি করানো হয়, তবে দীর্ঘ সময় শুটিং থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে অমিকে। এর প্রভাব সরাসরি পড়বে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে প্রচার চলতি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ওপর। প্রতি মাসে নিয়ম করে ৮টি করে এপিসোড বা নতুন চ্যাপ্টার রিলিজ দেওয়া অসম্ভব হয়ে পড়বে, যা সাবস্ক্রিপশন নেওয়া দেশ-বিদেশের দর্শকের প্রতি দেওয়া অমির প্রতিশ্রুতি ভঙ্গ করবে।

এক ভিডিও বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে অমি জানান, তিনি দর্শকদের দেওয়া ভালোবাসার প্রতি দায়বদ্ধ। তার কথায়, ‘এই অবস্থায় সার্জারি করলে লম্বা সময় আমাকে সবকিছু থেকে দূরে থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে তারপর সার্জারি করাবো। সবার কাছে দোয়া চাই, যেন সিরিয়াল শেষ করে সফলভাবে সার্জারি সম্পন্ন করে সুস্থ হতে পারি।’


গত জুনে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কাজল আরেফিন অমি। হঠাৎ করে তার কণ্ঠ বন্ধ হয়ে গেলে চিকিৎসকের কাছে ছোটেন। পরীক্ষায় ধরা পড়ে তার গলার ভোকাল কর্ডে একটি পলি সিস্ট রয়েছে। তখন তাকে সাত দিনের সম্পূর্ণ বিশ্রামে থেকে কথা বলা বন্ধ রাখার নির্দেশ দেন চিকিৎসক। 

সেই দফায় কিছুটা স্বস্তি মিললেও তিন মাস পেরিয়ে যাওয়ার পর দেখা গেছে পুরোপুরি সারেনি সমস্যাটি। চূড়ান্ত সুস্থতার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত গলার সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন।

aliul / aliul

‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা

এমি অ্যাওয়ার্ড পেলেন যারা

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে সার্জারি করাবো : অমি

‘কিং’ নিয়ে ধোঁয়াশা কাটালেন শাহরুখ, দিলেন নানা প্রশ্নের জবাব

গ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কে? জানা যাবে ‘বকুলপুর সিজন-৩’-এ

দুই কোটির সিনেমার ২০০ কোটি আয়, নেপথ্যে ‘ভক্তি’ এবং অন্য যেসব কারণ

তরুণ নির্মাতা সজীবের আকস্মিক মৃত্যু, কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে

দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে?

কনসার্টে দর্শক সংখ্যায় টেইলর সুইফট-এড শিরানকে পেছনে ফেললেন দিলজিৎ

দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে

সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

কোনাল আবার বকুলপুরে