‘দার-ই-নিজাত’ নিয়ে মুগ্ধ ইসরাত অতিথি
প্রতি শুক্রবার ও শনিবার পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ প্রচারের অপেক্ষায় থাকেন অভিনেত্রী ইসরাত অতিথি। এই অপেক্ষার অনুভূতি তাকে মনে করিয়ে দিচ্ছে নিজের অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর দর্শকদের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন অনুভূতির কথাই জানিয়েছেন তিনি।
দর্শকের কাছে ইসরাত অতিথির চেয়ে ‘ফারহানা’ নামটিই বেশি পরিচিত। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করেই আলোচনায় আসেন তিনি। নাটকটির জনপ্রিয়তার সঙ্গে বাড়ে তার পরিচিতিও। এরপর সমসাময়িক টেলিভিশন নাটকে নিয়মিত মুখ হয়ে উঠেছেন এই অভিনেত্রী।
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে ইসরাত অতিথি লিখেছেন, ‘প্রতি শুক্রবার আর শনিবার ‘দার-ই-নিজাত’ এর জন্য অপেক্ষা করতে করতে এখন বুঝতে পারছি, এটা আমাদেরই গল্প-এর জন্য অপেক্ষা করতে আপনাদের কেমন লাগত!’
অভিনেত্রীর এই মন্তব্যে উঠে এসেছে দর্শক ও শিল্পীর অপেক্ষার এক অভিন্ন অনুভূতি। নিজের অভিনীত ধারাবাহিকের নতুন পর্বের জন্য দর্শকের অপেক্ষা কেমন ছিল, এবার অন্য একটি নাটকের দর্শক হয়ে যেন তা উপলব্ধি করছেন তিনি।
‘দার-ই-নিজাত’ নির্মিত হয়েছে উমেরা আহমেদের গল্পে। একসময় গল্পটি উপন্যাস হিসেবে প্রকাশের পরিকল্পনা করেছিলেন লেখক। তবে শেষ পর্যন্ত বই আকারে প্রকাশিত হয়নি এটি। পরে গল্পটিকে টেলিভিশন ধারাবাহিকের চিত্রনাট্যে রূপ দেন তিনি। দীর্ঘদিনের সৃজনশীল ভাবনার পর্দার রূপ হয়ে ওঠে নাটকটি।
ধারাবাহিকটির গল্পে জায়গা পেয়েছে জিনা, আধ্যাত্মিকতা, অনুশোচনা, আত্মিক পরিশুদ্ধি এবং ধর্মীয় বিশ্বাসের প্রদর্শনপ্রবণতার মতো সংবেদনশীল বিষয়। ধর্মীয় অনুশীলনের প্রকৃত অর্থ, ব্যক্তিগত সিদ্ধান্ত ও নৈতিকতার প্রশ্নও উঠে এসেছে কাহিনির বিভিন্ন পর্বে। ফলে প্রচলিত প্রেম কিংবা পারিবারিক দ্বন্দ্বের গল্পের বাইরে গিয়ে ভিন্ন ধরনের ভাবনার খোরাক জোগাচ্ছে নাটকটি।
২০২৬ সালের ১ আগস্ট থেকে এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রচার শুরু হয় ‘দার-ই-নিজাত’-এর। নানা নাটকীয় বাঁক ও অপ্রত্যাশিত ঘটনায় এগিয়ে চলেছে এর কাহিনি। ধারাবাহিকটিতে আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার। জারিয়াব হাবিব চরিত্রে রয়েছেন দুরেফিশান সেলিম এবং জামিল হোসেন চরিত্রে অভিনয় করছেন নামির নাওয়াজ খান। ধর্মীয় বিশ্বাসের চর্চা, ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত ও নৈতিকতার জটিল দিকগুলো গল্পে তুলে ধরেছে ‘দার-ই-নিজাত’। এসব বিষয়কে কেন্দ্র করে পাকিস্তানের দর্শকদের পাশাপাশি দেশের বাইরেও ধারাবাহিকটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
aliul / aliul
দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’
‘দার-ই-নিজাত’ নিয়ে মুগ্ধ ইসরাত অতিথি
কারিনার পোশাক নিয়ে বিতর্ক
আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল
ঐতিহাসিক চরিত্রে ঋতুপর্ণা
উত্তম কুমারের জন্মশতবর্ষ
গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসির বিশেষ আয়োজন
নয় বছরের পথচলার ইতি, স্মৃতিতে ডুব দিলেন কাবিলা
বেবি বাম্প দেখিয়ে কাদের খোঁচা দিলেন সামান্থা?
২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ
৩৩ বছরে পা দিলেন বিদ্যা সিনহা মিম
কে হচ্ছেন নতুন জেমস বন্ড