ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড

আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৬ বিকাল ৬:৪

চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টারখ্যাত নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাদের এবারের পারফরম্যান্স অ্যাওয়ার্ডে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৫তম আসর। ওই আয়োজনেই উজ্জ্বলের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে। সম্প্রতি এক চিঠির মাধ্যমে বিষয়টি অভিনেতাকে জানিয়েছে সংগঠনটি। চিঠিতে বলা হয়েছে, চলচ্চিত্রশিল্পে তার বিশেষ অবদানের জন্য এবারের আসরে তাকে আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত দিনে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

শান্তা / শান্তা