ঐতিহাসিক চরিত্রে ঋতুপর্ণা
ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা পরিচালক ফাতমা বেগমের জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে বাংলা ছবি ‘ফাতমা’। পর্দায় ফাতমার চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম মহিলা পরিচালক হিসেবে পরিচিত ফাতমা বেগম। অথচ সময়ের সঙ্গে সঙ্গে বিস্মৃতির আড়ালে চলে গিয়েছে তাঁর নাম এবং তাঁর অসামান্য অবদান। এবার সেই পথিকৃৎ নারীর জীবন ও চলচ্চিত্র-যাত্রাকে কেন্দ্র করেই তৈরি হতে চলেছে নতুন বাংলা ছবি ‘ফাতমা’। অরোরা ফিল্ম করপোরেশনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন নবাগত পরিচালক অতনু রায়। অঞ্জন বসু প্রযোজিত এবং অরোরা ফিল্ম করপোরেশন নিবেদিত ‘ফাতমা’ ছবির শুটিং শুরু হওয়ার কথা আগামী বছরের প্রথম দিকে। পেশায় প্রতিষ্ঠিত সাংবাদিক অতনুর চলচ্চিত্র পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে এই ছবির মাধ্যমে। সাংবাদিক থেকে চলচ্চিত্র পরিচালক হয়ে ওঠার গল্প নতুন নয়। এবার সে তালিকায় যুক্ত হলো অতনু রায়ের নামও। ১৯২৬ সালে মুক্তিপ্রাপ্ত ফাতমা বেগম পরিচালিত ‘বুলবুল-এ-পারিস্তান’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক। ছবিটির নির্মাণের শতবর্ষকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে ‘ফাতমা’। তবে এটি নিছক কোনো জীবনীচিত্র বা বায়োপিক নয়। বরং নতুন প্রজন্মের কাছে ফাতমা বেগমের জীবন ও কাজকে নতুন করে পরিচিত করানোর পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়কে তুলে ধরাই এই ছবির অন্যতম উদ্দেশ্য। ১৯২২ সালে তিন মেয়ে সুলতানা, জুবেইদা ও শাহজাদিকে সঙ্গে নিয়ে মুম্বাই পাড়ি জমান ফাতমা বেগম। অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রজগতে কাজ শুরু করলেও অল্প সময়ের মধ্যেই নিজের পরিচিতি তৈরি করেন। পরবর্তী সময়ে ‘ফাতমা ফিল্মস’ নামক নিজস্ব প্রযোজনা সংস্থা ও স্টুডিও গড়ে তোলেন তিনি। সেই প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মাণ করেন ‘বুলবুল-এ-পারিস্তান’। ছবি তৈরিতে ব্যবহার হয় হাতে তৈরি অপটিক্যাল ট্রিকস, মিনিয়েচার সেট এবং হাতে ঘোরানো ক্যামেরার মতো অভিনব প্রযুক্তিগত কৌশল। তাঁর মেয়ে জুবেইদাও পরবর্তী সময়ে তৎকালীন চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। কিন্তু সময়ের স্রোতে হারিয়ে যায় সেই স্বাধীন স্টুডিও। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় তাঁর ছবির নাইট্রেট ফিল্মের রিলগুলোও। এই ইতিহাস, সাফল্য, সংগ্রাম এবং বিস্মৃতির নানা অধ্যায়ই উঠে আসবে ‘ফাতমা’ ছবিতে। ছবিতে ফাতমা বেগমের দুই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আনন্দরূপা চক্রবর্তী ও রাতাশ্রী দত্ত।
শান্তা / শান্তা
আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল
ঐতিহাসিক চরিত্রে ঋতুপর্ণা
উত্তম কুমারের জন্মশতবর্ষ
গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসির বিশেষ আয়োজন
নয় বছরের পথচলার ইতি, স্মৃতিতে ডুব দিলেন কাবিলা
বেবি বাম্প দেখিয়ে কাদের খোঁচা দিলেন সামান্থা?
২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ
৩৩ বছরে পা দিলেন বিদ্যা সিনহা মিম
কে হচ্ছেন নতুন জেমস বন্ড
৪ ডিসেম্বর সালমানের ‘মাতৃভূমি’
আবারও ‘মনপুরা’ জুটি
শবনম ফারিয়ার আক্ষেপ : সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার