ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ‘বিটমোসফিয়ার
আন্তর্জাতিক সংগীতমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দেশের জনপ্রিয় অ্যাকাপেলা বিটবক্সিং ব্যান্ড ‘বিটমোসফিয়ার’ (Beatmosphere)। আগামী ১৪ নভেম্বর ২০২৬ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’ (Eurovision Song Contest Asia)-এর গ্র্যান্ড ফাইনালে লাল-সবুজের পতাকা তুলে ধরবে দলটি।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (থাইল্যান্ড সময় রাত ৮টা ৩০ মিনিট) ব্যাংককের ‘ওয়ান ব্যাংকক ফোরাম’-এ এ জমকালো আসর শুরু হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ (Bongo) এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি (NTV)।
এশিয়ার সেরা মিউজিক্যাল প্রতিভাদের এই মিলনমেলায় বিটমোসফিয়ার তাদের মৌলিক গান ‘তুমি এলে’ পরিবেশন করবে। গানটির কথা ও সুর করেছেন সাইকোভার্স, বিটবাক্সো, ভাষা, জার্দো এবং শুভ্র রাহা। এর আগে বঙ্গ ও এনটিভির যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় বাছাইপর্ব ‘ভয়েস অব বাংলাদেশ: সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে দেশসেরা হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ব্যান্ডটি।
বিশ্বখ্যাত ‘ইউরোভিশন’ ফ্র্যাঞ্চাইজি তাদের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষে এবারই প্রথম এশীয় সংস্করণ চালু করেছে। প্রথম আসরের গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মঙ্গোলিয়া, ভুটান, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেপাল ও মালয়েশিয়ার প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতার নিয়মানুযায়ী, চূড়ান্ত ফলাফলের ৫০ শতাংশ নির্ধারিত হবে অংশগ্রহণকারী ১১টি দেশের জুরি বোর্ডের বিচারকদের নম্বর থেকে এবং বাকি ৫০ শতাংশ আসবে দর্শকদের সরাসরি ভোটে। এ ছাড়া ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ক্যাটাগরিতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শ্রোতারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে নিয়ম অনুযায়ী কোনো দেশের দর্শক নিজ দেশের প্রতিযোগীকে ভোট দিতে পারবেন না।
ব্যতিক্রমী অ্যাকাপেলা গায়কী ও বিটবক্সিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের আধুনিক সংগীত ও সৃজনশীলতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিটমোসফিয়ারের সদস্যরা।
এমএসএম / এমএসএম
ঈদে আসবে সিয়াম-তুষি-চঞ্চলের সেই সিনেমা
রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান
সিঙ্গেল থাকা মানেই নিঃসঙ্গতা নয়, এটি আত্ম-আবিষ্কারের স্বর্ণযুগ : ইজমো আহম্মেদ
ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ‘বিটমোসফিয়ার
দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’
‘দার-ই-নিজাত’ নিয়ে মুগ্ধ ইসরাত অতিথি
কারিনার পোশাক নিয়ে বিতর্ক
আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল
ঐতিহাসিক চরিত্রে ঋতুপর্ণা
উত্তম কুমারের জন্মশতবর্ষ
গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসির বিশেষ আয়োজন
নয় বছরের পথচলার ইতি, স্মৃতিতে ডুব দিলেন কাবিলা