ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আপনার দেখা-শোনা সম্পর্কে খোঁজ রাখবে ফেসবুক!


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১২:২৩

ব্যবহারকারী যা শুনবে বা দেখবে সে সম্পর্কে খোঁজ রাখবে ফেসবুক। প্রয়োজনে তা সংরক্ষণ করেও রাখবে। এমন কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আসছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

জানা গেছে, সাধারণ কৃত্তিম বুদ্ধিমত্তা থেকে অনেক এগিয়ে থাকবে নতুন এ কৃত্তিম প্রযুক্তি। ব্যবহারকারী যা শুনবে বা দেখবে তা সংরক্ষণ করে রাখার সক্ষমতা রয়েছে এ বুদ্ধিমত্তা প্রযুক্তিতে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীর কাজে সংরক্ষিত সেই স্মৃতিকে কাজে লাগাবে ফেসবুক।

দৈনদিন কাজ সহজ হতে পারে এ নতুন কৃত্তিম প্রযুক্তির মাধ্যমে। ব্যবহারকারীরা চাইলে নতুন কিছু শিখতে পারবে এর মাধ্যমে যেমন- কেউ গিটার বাজানো শিখতে চাইলে নতুন এ কৃত্তিম বুদ্ধিমত্তা তা শিখিয়ে দিতে সক্ষম। পাশাপাশি চাইলেই নতুন কোন কাজ মনে রাখতে পারবে এই ইন্টেলিজেন্স টুল। এছাড়াও চাবি হারিয়ে গেলে তা খুঁজে দেওয়ার মত প্রয়োজনীয় কাজ করবে।

এ ব্যাপারে ফেসবুক জানায়, পুরো বিষয়টির পিছনে রয়েছে স্মৃতির প্রখরতা। ব্যবহারকারী যা দেখবে, শুনবে তা মনে রাখবে এ কৃত্তিম বুদ্ধিমত্তা যা পরবর্তীতে ব্যবহারকারীর প্রয়োজনে কাজে লাগাবে। 

এছাড়াও ইগোফরডি চিন্তার কথা সামনে এনেছে ফেসবুক ।পাশাপাশি গবেষণার চ্যালেঞ্জগুলোর কথা মাথায় রেখে এক দীর্ঘমেয়াদী কৃত্তিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা নিয়েছে।
  
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক আরও জানিয়েছে, এ গবেষণা পরিচালনায় বহু সংখ্যক ডেটার প্রয়োজন ছিল। যার জন্য ৯টি দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় ও ল্যাবকে কাজে লাগিয়েছে ফেসবুক। যেখানে কোম্পানিটি ২২০০ ঘণ্টারর 'ফাস্ট পার্সন ভিডিও' সংগ্রহ করে। এর মাধ্যমে ৭০০ মানুষের জীবনযাপনের তথ্য সংগ্রহ করে সোশ্যাল মিডিয়া জায়ান্টি।

এ বিষয়ে ফেসবুকের রিসার্চ সায়েন্টিস্ট ক্রিস্টিন গ্রম্যান জানিয়েছেন, আগামী প্রজন্মের কৃত্তিম বুদ্ধিমত্তা তৈরিতে ভিডিও ডেটার প্রয়োজন। যে ভিডিওর মাধ্যমে পৃথিবীকে পাশে দাঁড়িয়ে দেখতে হবে না গ্রাহকের। এর কারণে ফেসবুক গ্রাহকের সরাসরি জীবনযাপনের তথ্য সংরক্ষণ করতে চায়।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন