আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর
আসিফ নজরুলকে ‘দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টার বিরুদ্ধে সরকারে থাকার সময় নানা জটিলতা তৈরি ও দেওয়া প্রতিশ্রুতি না রাখার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী। তবে শিক্ষক হিসেবে তাকে সম্মান করি।
তিনি দাবি করেন, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাকে আশ্বস্ত করেছিলেন। তবে পরে সেই প্রতিশ্রুতি রাখা হয়নি।
পাটওয়ারী বলেন, সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্রপতিকে সরাবেন-আসিফ নজরুল আমাকে এমন কথা বলেছিলেন। আমি এ জন্য তাকে দেখতে পারি না।
সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে আসিফ নজরুল ভেতরে ভেতরে ঘুঁটি খেলার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।
তার দাবি, ঘোষণাপত্র ও জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল নানা পরিবর্তনের চেষ্টা করেছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুলের ভূমিকা নিয়েও বক্তব্য দেন পাটওয়ারী। তার দাবি, সেনানিবাসে যাওয়ার সময় আসিফ নজরুল নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন।
পরে বঙ্গভবনে যাওয়ার সময় তাকে ভেতরে নেওয়া হয়নি এবং বাইরে বসিয়ে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুলের গবাদিপশু পালনের প্রসঙ্গ টেনে সমালোচনা করেন পাটওয়ারী।
তিনি বলেন, তিনি ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?
aliul / aliul
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত