কোনাবাড়ীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টা সময় কোনাবাড়ী ইবনেসিনা (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন,সিরাজগঞ্জ জেলার সদর থানার গটিয়া ( চর মাইজেল) গ্রামের ইমান আলীর ছেলে হাসমত আলী ওরফে আবুল হাসেম (৩৪) এবং টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার গাবসারা গ্রামের মজিবুর রহমানের ছেলে সজিব (২৮)।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক
(এসআই) মাইকেল বণিক জানান, মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে মামলা শেষে কোর্টের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied