স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি, ইসিতে স্মারকলিপি
স্থানীয় সরকার নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে আগ্রাসনবিরোধী আন্দোলন। এ দাবিতে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত না হলে আদালতে যাওয়ার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন আগ্রাসনবিরোধী আন্দোলনের সদস্য সচিব আল আমিন আটিয়া।
তিনি বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও বিধিবিধান ঘোষণা করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, বিশেষ করে প্রবাসী ও শ্রমিকরা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আল আমিন আটিয়া বলেন, বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
অথচ দেশের জন্য কাজ করা এবং বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা শুধু বিদেশে অবস্থানের কারণে স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের এ অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে- প্রবাসীদের স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করা অযৌক্তিক এবং এটি ব্যয়বহুল। আমাদের প্রশ্ন হলো, রেমিট্যান্স যোদ্ধারা রাষ্ট্রের জন্য সারাজীবন কাজ করছেন, তাদের জন্য পাঁচ বছর অন্তর একটি ভোটের আয়োজন যদি রাষ্ট্র করতে না পারে, তাহলে সেটি রাষ্ট্র ও সরকারের ব্যর্থতা হবে। আমরা রাষ্ট্র ও সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে যেভাবে পোস্টাল ভোট ও পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচনেও তা করা সম্ভব। প্রয়োজনে কিছুটা সময় নিয়ে এবং অর্থ ব্যয় করে হলেও নাগরিকের ভোটাধিকার সংরক্ষণ করতে হবে।
আল আমিন আটিয়া বলেন, আজকের স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে তাদের আন্দোলনের প্রাথমিক কর্মসূচি শুরু হয়েছে। নির্বাচন কমিশন ও সরকার যদি প্রবাসী এবং রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকারের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে তারা পরবর্তী সময়ে আদালতের দ্বারস্থ হবেন। পাশাপাশি প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করে দেশে গণতান্ত্রিক কর্মসূচি ও রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দেশে এলে ভোট দিতে পারবেন, কিন্তু বিদেশে থাকলে ভোট দিতে পারবেন না, এমন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের ইতিবাচক উদ্যোগ এবং প্রয়োজনীয় সংস্কার চাই।
এ সময় আগ্রাসনবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
aliul / aliul
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত