ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১:৩১
 ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্য নিয়ে ১৮ অক্টোবার সোমবার টাঙ্গাইলে প্রথম বারের মতো বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালন করা হয়। সকাল ৭ টায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল পৌরসভা'সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম
এমপি। বিশেষ অতিথি ছিলেন তানভীর হাসান  ছোট মনির এমপি, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাবু সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদিব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ খায়রুল ইসলাম 'সহ অন্যান্য সুধীজন। পৌর উদ্যানে পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর। এরপর সকাল ৯ টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এরপর টাঙ্গাইল সার্কিট হাউজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে শেখ রাসেল ভাস্কর্য  নির্মানের কাজ উদ্বোধন করা হয়। এভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার