তারা শুধু নামেই নেতা!
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে এত নেতার ছড়াছড়ি কিন্তু সাধারণ জনগণের বিপদের সময় নেই। তখন তারা বাঘের বদলে বিড়াল হয়ে যায়। সম্প্রতি সালথার তাণ্ডবে সালথা ও নগরকান্দার প্রথম শ্রেণির কোনো নেতাকে জনগণের পাশে দেখা যায়নি। এদের দেখা যায় নির্বাচন এলে, তখন অনেক প্রতিশ্রুতি পাওয়া যায়, মুখে অনেক কথাই বলেন- এ কথাগুলো বললেন সালথার তাণ্ডবের ঘটনায় অজ্ঞাতনামা মামলার আসামি হয়ে পলাতক থাকা পরিবারের সদস্যরা। নিরাপত্তার জন্য তারা তাদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক।
অনুসন্ধানে জানা যায়, সালথা-নগরকান্দা ফরিদপুর নির্বাচনী আসন-২। এ আসনে ১০-১২ জন ভিআইপি নেতা আছেন। তাদের মধ্যে অন্যতম সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার প্রতিনিধি চৌধুরী শাহদাব আকবর লাবু, অবসরপ্রাপ্ত মেজর আতম হালিম, সাবেক সাংসদ সাইদুজ্জামান জুয়েল, নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, জামাল মিয়া, সাবেক সচিব ফজলুল রহমান।
এ বিষয়ে জামাল হোসেন মিয়া জানান, আমি শুধু খোঁজখবর রাখি তালমা ইউনিয়নের। যেহেতু ওই ইউনিয়নে আমার বাড়ি। অবসরপ্রাপ্ত মেজর আতম হালিমের মন্তব্য জানার জন্য মোবাইলে (০১৭৩১৮৪১২১২) যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। বেশিরভাগ সময়ই তার ফোন বন্ধ থাকে। তিনি ফরিদপুর-২ আসনের আগামী সংসদ নির্বাচনে প্রার্থী।
সংসদ উপনেতার একান্ত সচিব শফিউদ্দিন জানান, সালথায় তাণ্ডবের বিষয়ে সংসদ উপনেতার নির্দেশে আমরা সব সময়ই সালথা-নগরকান্দার জনগণের পাশে আছি এবং থাকব।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ফকির মিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল একটি মিথ্যা সংবাদের ভিত্তিতে এলাকার সাধারণ জনগণ উত্তেজিত হয়ে সালথা উপজেলা কমপ্লেক্স, এসিল্যান্ড অফিস এবং টিএনও ও এসিল্যান্ডের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতকারী একটি পক্ষ। উক্ত ঘটনায় পৃথক ৮টি মামলা হয় এবং ওই মামলার প্রায় ১০০ জন এজাহারভুক্ত আসামি ও প্রায় ১৮ হাজার অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা হয়। এতে সালথা এখন পুরুষশূন্য।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied