ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে ফুটপাত দখলমুক্তকরণের দাবীতে মানববন্ধন


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ৩:৪১

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারীচালিত অটোরিক্সার উৎপাদন বন্ধ, চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা ও অযাচিত পৌরকর ধার্য্যরে প্রতিদবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর সোমবার বেলা ১১টায় শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে মানবন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। একঘন্টাব্যাপী ওই মানববন্ধনশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফেরামের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার মাওনা চৌরাস্তা, শ্রীপুর বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের সবগুলো বাজারের ফুটপাতগুলো দোকানপাট বসিয়ে বেদখল করে রাখা হয়েছে। শ্রীপুর পৌর শহরে ব্যাটারীচালিত অটোরিক্সার উৎপাদন বন্ধ, চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করন ও পৌরসভার অযাচিত কর নির্ধারণ বন্ধে হুঁশিয়ারি উচ্চারন করেন। তারা বলেন, অনতিবলিম্বে দাবী কার্যকর না হলে সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন কর্মসুচী ঘোষণা করা হবে। তারা ব্যাটারীচালিত অটোরিক্সা চলাচল ও ফুটপাতে দোকানপাট বসানোর ফলে নানা জনদুর্ভোগের বিবরণ তুলে ধরেন। অনুমোদনহীন ব্যাটারীচালিত অটোরিক্সা উৎপাদন এবং অনিয়নন্ত্রিত চলাচলের কারণে প্রতিদিন কমপক্ষে ২০টি দুর্ঘটনা ঘটছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। দীর্ঘ যানজট ও দুর্ভোগের কারণে মানুষের স্বাভাবিক জীবন-যাপন বাধাগ্রস্ত হচ্ছে। মানববন্ধনশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিভিন্ন দাবী সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক কারুজ্জামানের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন সভাপতি অধ্যাপক এমদাদুল হক, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন শাহীন, অধ্যাপক ইস্রাফিল হোসেন, সাহিত্যিক রানা মাসুদ প্রমূখ।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার