কাশিমপুরে ৪ মাসের শিশুকে শ্বাসরোধ হত্যা করেছে মা
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ৪ মাসের একটি শিশুকে হত্যা করেছে মা। ঘটনার পর অচেতন অবস্থায় ঘাতক মা হাসপাতালে ভর্তি আছেন। সোমবার ( ১৮ অক্টোবর) সকালে কাশিমপুর পূর্ব এনায়েতপুর এলাকার মোরশেদ আলমের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার এইচএম আব্দুল হাকিমের ছেলে আবিদুর রহমান।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ অক্টোবর) ৪ মাসের শিশু সন্তান আবিদুর রহমানকে নিয়ে ভাসুরের বাড়িতে বেড়াতে আসেন ফাতেমা আক্তার। সোমবার ভোরে ঘুম থেকে উঠে শিশু সন্তানকে হত্যা করেছে বলে বাসার লোকজনকে জানায় ফাতেমা। পরক্ষণেই অচেতন হয়ে পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত আবিদুরের গলায় হাতের ছাপ সাদৃশ্য দাগ রয়েছে এবং নাক ও মুখ লালচে বর্ণের। পরে অচেতন অবস্থায় ভিকটিমের মা ফাতেমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবে খোদা বলেন, সকালে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মা অচেতন থাকায় তাকে গাজীপুরের পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পরে তার কাছ থেকে ঘটনার মূল কারণ জানতে পারবো। নিহত শিশুটির মা ফাতেমা আক্তার মানসিক ভারসাম্য ঠিক ছিলো কিনা সেটিও বিবেচনা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied