বাঁশখালীতে শেখ রাসেল এর জন্মদিন উদযাপিত
চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে খতমে কুরআন,মিলাদ মাহফিলসহ নানান আয়োজনে উদযাপিত হয়েছে স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহময়ী ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৭তম শুভ জন্মদিন।
তারই ধারাবাহিকতায় "শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস"প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল জন্মদিন -২০২১ উদযাপন উপলক্ষে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,উপজেলা পরিষদ জামে মসজিদে খতমে কুরআন,মিলাদ ও দোয়া মাহফিল,অফিসার্স ইনচার্জ ক্লাব হলরুমে নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা,সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও একশ ছাত্র-ছাত্রীদের মাঝে একশ তাল গাছের চারা বিতরণী অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী,উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী।এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা অবুল কালাম মিয়াজি,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়া,কৃষি কর্মকর্তা আবু ছালেক,মৎস্য কর্মকর্তা উম্মূল ফারাহ বেগম তাজকিরা,পৌরসভা আওয়ামী যুবলীগের যগ্ন আহ্বায়ক এডভোকেট তোফায়েল বিন হোসাইন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ এবং আওয়ামীলীগ,যুব লীগসহ-অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তৎকালনীন রাজনৈতিক টানাপোড়েনে দোদুল্যমান পূর্ব পাকিস্তানের জনপ্রিয়ি ও আলোচিত শীর্ষ রাজনীতিবিদ শেখ মুজিবুর রহমানের ঢাকার ৩২ নং ধানমন্ডির বাড়িতে ১৯৬৪ সনের ১৮ অক্টোবর বঙ্গবন্ধু চট্টগ্রামে রাজনৈতিক সফরকালীন দিনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কোল জুড়ে পৃথিবীতে আবির্ভূত হন ছোট্ট সোনামণি শেখ রাসেল।
বঙ্গবন্ধুর ৫ সন্তানের মধ্যে সবার বড় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর শেখ কামাল,শেখ জামাল,শেখ রেহেনা ও সর্ব কনিষ্ঠ ছিলেন ছোট্ট সোনামণি শেখ রাসেল।যার জন্মদিন উপলক্ষে আজ নানা আয়োজন।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই