ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রশাসনে আওয়ামী কর্মকর্তারা এখনো বহাল, ৬ মাস ধৈর্য ধরেছি : ছাত্রদল নেতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৩:৩০

বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এখনো আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তারা বহাল থেকে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে—এমন অভিযোগ তুলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির বলেছেন, ‘আমরা বিগত ৬ মাস অত্যন্ত ধৈর্য ধরে কাজ করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে সরকারি কোনো অফিসে আওয়ামী ঘরানার কোনো কর্মকর্তার বদলি বা পরিবর্তন হয়নি।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে—এমন অভিযোগ তুলে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইসমাইল বিন মনির হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘প্রতিটি দপ্তরে কার কী ভূমিকা, আমাদের কাছে সবার খতিয়ান রয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই পদে এসেছেন, উনি নিশ্চুপ হয়ে যাননি। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বকারী দল, হেলাই-দুলাই রাজনীতিতে আসেনি। প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে আমাদের দলের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে আগামী দিনের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।’

এর আগে আনোয়ারা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার জয়কালী বাজার থেকে শুরু হয়ে আনোয়ারা সরকারি কলেজ ও থানার মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গাজী মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে সমাবেশে অন্য বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, লায়ন হেলাল উদ্দিনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ডা. আবুল কাশেম, আব্দুল মঈন চৌধুরী ছোটন, আব্দুল হক, আক্তারুজ্জামান, আবু সালেহ, নুরুল ইসলাম, টিপু চৌধুরী, মিজান ও মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়া, যুবদল নেতা মোশাররফ হোসেন সোহেল, আমিন, এনাম, নুরুল আলম, ওসমান সিকদার, শাহজাহান, নুরুল কবির রানা ও আলফাজুর রহমান আরিফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহির, মো. হাসান, শামসুল ইসলাম ও মুসা ইসলাম এরশাদ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, সিনিয়র সহসভাপতি ইমরান, সাংগঠনিক সম্পাদক তারেক এবং বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তারেক ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

aliul / aliul

প্রশাসনে আওয়ামী কর্মকর্তারা এখনো বহাল, ৬ মাস ধৈর্য ধরেছি : ছাত্রদল নেতা

ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে : রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে : গোলাম পরওয়ার

এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্ট

ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী

ঢাকা-রংপুর লং মার্চ সফল করায় দেশবাসীকে মিয়া গোলাম পরওয়ারের অভিনন্দন

রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : গোলাম পরওয়ার

‘বিরোধী দল দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায়’

সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার : অলি আহমেদ