ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতামূলক সভা


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২১ দুপুর ১২:৪৭
লালমনিরহাটের ভোটমারীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ।  আজ মঙ্গলবার ভোটমারী স্টেশন চত্বরে লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছে তারা।
 
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলাম  সাংবাদিকদের বলেন, ‘চলতি বছর পাথর নিক্ষেপের অভিযোগে অনেক তরুণকে আটক করা হয়েছে। ট্রেনে পাথর নিক্ষেপে জড়িতদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাথর নিক্ষেপ রোধে ইতিমধ্যে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কেউ যদি পাথর ছোড়ার ছবি তুলে আমাদের পাঠাতে পারেন বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন, তাহলে আমরা সংবাদদাতাকে পুরস্কার দেব।’
 
সম্প্রতি ঢাকা বিভাগে ৭৬টি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেড়েছে। এতে ১৫ যাত্রী আহত হন। এর মধ্যে টঙ্গী ও ভৈরব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। তেজগাঁও ও টঙ্গীতেও ট্রেনে পাথর ছোড়ার বহু ঘটনা ঘটে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলন্ত ট্রেনে ১১০ বার পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে ট্রেনের ১০৩টি কাঁচ ভেঙেছে।
 
সচেতনতামূলক প্রচারাভিযানে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলাম, এস আই সুলতান আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাপ হোসেন,
আলহাজ্ব আব্দুল জলিল মিয়া, ব্যবসায়ী আব্দুল লতিফ, ভোটমারী স্টেশন বুকিং এ দায়িত্বরত মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন