ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-৯-২০২৬ রাত ১০:৩২

প্রস্তাবিত ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়ন উপলক্ষে চিকিৎসক সংসদ সদস্য, পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আগামীকাল ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের তোপখানা রোডস্থ শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।ড্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ড্যাবের সম্মানিত মহাসচিব ডা.মো.জহিরুল ইসলাম শাকিল।স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, রোগীর অধিকার এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক সুরক্ষা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে ড্যাব।ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সাংবাদিক ও ক্যামেরা পার্সনদের অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ কাভার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল