কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন
গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। মঙ্গলবার সকালে জরুনে কেয়া স্পিনিং মিলিস লিঃ এর অপজিটে হায়দার আলীর সেমিপাকা টিনসেডের একটি গুদামে এ অগ্নি কাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ারসার্ভিসের একটি ইউনিট আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, স্থানীয় সোহেল পাঠানের কয়েকটি রুম ভাড়া নিয়ে ঝুটের গুদাম ও মিনি কারখানা করে হায়দার আলী। প্রতিদিনের ন্যায় আজও সবাই কাজ করতে ছিলো। হঠাৎ সকাল সাড়ে দশটা সময় আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ারসার্ভিসকে খবর দেয়। ঝুট গুদামের মালিক হায়দার আলী বলেন,আমার গুদামে বৈদ্যুতিক কোন সংযোগ নেই। কেউ পূর্ব পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘঠিছে।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা বলেন,এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কাশিমপুর ডিবিএল ফায়ারসার্ভিসের ইন্সপেক্টর
মিরাজুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ডিবিএল ফায়ারসার্ভিসের একটি ইউনিট আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযায়নি। তবে ভুক্তভোগীর অভিযোগ প্রায় দশ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied