ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জহিরের আগে নেহরাকে কোচ হিসেবে চেয়েছিল চেন্নাই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ১২:৩৪

স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর নতুন প্রধান কোচ খুঁজছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। শেষ পর্যন্ত সেই দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। তবে তার আগে গুজরাট টাইটানসের কোচ আশিস নেহরাকেও বিবেচনায় রেখেছিল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এমনটাই জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সিএসকের কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে কথা বলেন অশ্বিন। তার দাবি, ফ্লেমিংয়ের উত্তরসূরি খুঁজতে গিয়ে একাধিক কোচের সঙ্গে আলোচনা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেই তালিকায় ছিলেন নেহরাও।

অশ্বিন বলেন, ‘বেশ কয়েকজন কোচকে নিয়ে আলোচনা হয়েছে। আমার ভুল না হলে, কোনো এক পর্যায়ে আশিস নেহরাও বিবেচনায় ছিলেন। তবে নেহরার গুজরাট টাইটানস ছাড়ার প্রয়োজন নেই। গুজরাটে তিনি দারুণ সফল একটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব সামলাচ্ছেন।’

নেহরার অধীনে আইপিএলে দারুণ সাফল্য পেয়েছে গুজরাট। ২০২২ সালে অভিষেক মৌসুমেই শিরোপা জেতে দলটি। পরের বছরও ফাইনালে উঠেছিল তারা। ২০২৬ সালেও ফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছে গুজরাট।

অশ্বিনের ভাষ্য, নেহরা ছাড়াও আরও দুই ভারতীয় কিংবদন্তি এবং কয়েকজন বিদেশি কোচকে বিবেচনা করেছিল চেন্নাই। তবে নানা কারণে শেষ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি।

অশ্বিন বলেন, ‘আমার মনে হয়, আরও দুই ভারতীয় কিংবদন্তির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। কয়েকজন বিদেশি কোচের সঙ্গেও কথা হয়েছিল। তবে নানা কারণে সেসব চুক্তি আর বাস্তবায়িত হয়নি।’

কিছু কোচ এক বছরের চুক্তিতে রাজি ছিলেন না বলেও জানান অশ্বিন। আবার একজন বিদেশি কোচের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু সিএসকের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে কাজ করতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল তার।

শেষ পর্যন্ত জহির খানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অশ্বিন। তার মতে, ক্রিকেটীয় জ্ঞান, বোলিং কৌশল সম্পর্কে দক্ষতা এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সক্ষমতার কারণে এই দায়িত্বের জন্য উপযুক্ত জহির।

অশ্বিন বলেন, ‘জহির খানকে বেছে নেওয়াটা দারুণ সিদ্ধান্ত। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সে বুদ্ধিমান, ক্রিকেট বোঝে, বোলিং কৌশল ভালো জানে এবং দলের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারবে।’

aliul / aliul

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

গুজরাটে যাচ্ছেন হার্শাল, হায়দরাবাদে ব্যান্টন

রাওয়ালপিন্ডি টেস্টে জিতল না কেউ

ম্যানইউতে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ফার্নান্দেস

ভ্যান ডাইককে নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় লিভারপুল

২৭ বছরে প্রথমবার এমন কীর্তি কোনো নিউজিল্যান্ড ব্যাটারের

বল বিকৃতির নতুন বিতর্কেও অটল অস্ট্রেলিয়া, বিয়ার্ডম্যানে তছনছ ইংল্যান্ড

ব্যাটিং স্বর্গেও ৪২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা, সাকিবের ৭ শিকার

‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’

রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি কিউই ব্যাটারের

সাফে বড় জয়ের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন পচেত্তিনো!

ফরাসি শিবিরে ফের দুঃসংবাদ, রসিকতায় মাতলেন ইতালির কোচ