ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, আসছেন হেম্প


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ১২:৪

এশিয়া কাপের পর এশিয়ান গেমসও হতাশায় শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল নিগার সুলতানা জ্যোতিরা। এবার সেই পাকিস্তানের বিপক্ষে হেরেই পদকের স্বপ্নভঙ্গ হয়েছে নারীদের। ফিরতে হয়েছে খালি হাতে। 

সেই দুঃখ না ভুলতেই এবার অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশ নারী দলকে। আগামী ৩ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে প্রস্তুতি ক্যাম্পও করার কথা রয়েছে। জানা গেছে, অস্ট্রেলিয়া সিরিজে থাকবেন ১৬ সদস্য। দীর্ঘদিন পর দলে ফিরতে যাচ্ছেন মুর্শিদা খাতুন। 

আসন্ন সিরিজে ম্যানেজার ফাইয়াজ থাকছেন না। তাকে সরিয়ে নতুন করে এই সিরিজের দয়িত্বে থাকবেন বুলবুল বাশার। এ ছাড়া প্রধান কোচ সারোয়ার ইমরানের অধ্যায়ও শেষ। আগামী ১ অক্টোবর বাংলাদেশে এসে দলের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন ডেভিড হেম্প। 

প্রসঙ্গত, বাংলাদেশ এইচপি দলের হয়ে কাজ করেছিলেন ডেভিড হেম্প। এরপর জাতীয় দলের ব্যাটিং কোচ এবং নারী দলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে হেম্পের। এবার নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচ করা হচ্ছে তাকে। 

aliul / aliul

পরের ম্যাচে অধিনায়ক কে, জানাল ফ্রান্স

আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা, বিপাকে প্রিমিয়ার লিগের দুই ক্লাব

প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

জাপানে শান্ত-লিটনদের অনুশীলনও পণ্ড

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, আসছেন হেম্প

হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়, জিমির গোল

ফ্রান্সকে জেতানোর পর এমবাপেকে নিয়ে দুঃসংবাদ

ইতালির দুর্দশা অব্যাহত, বেলজিয়ামের কাছে হারায় সমর্থকদের দুয়ো

গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু

ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন

সংবর্ধনা পেলেন উশুকা জিন্নাত

গোলের পর এমবাপ্পের চোট, জয়ে জিদানের ফ্রান্স অধ্যায় শুরু