ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ১২:৫১

বিশ্বকাপসহ সব প্রতিযোগিতার শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। সেই ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবনা তোলার কয়েকদিনের মধ্যেই বাতিল হয়ে গিয়েছিল। সেই পরিকল্পনা সংক্রান্ত প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ‘গুরুত্বপূর্ণ নথিগুলো’ দেখার অনুমোদন কাউন্সিল সদস্যদের দেওয়া হবে। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত একজন সোমবার রয়টার্স-কে এই তথ্য জানিয়েছেন।

গত মাসে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা ফিফাকে ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল যে, বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করতে হবে। এই চাপের মুখে ফিফার কঠোর অবস্থান নমনীয় হলো। ওই ব্যক্তি জানিয়েছেন, ফিফা সেক্রেটারি জেনারেল মাত্তিয়াস গ্রাফস্ট্রম সোমবার ফিফা কাউন্সিলের সদস্যদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, জুরিখের সদর দপ্তরে নির্ধারিত শর্ত মেনে যারা এই নথিপত্রগুলো সশরীরে পর্যালোচনা করতে আগ্রহী, তারা যেন নিবন্ধন করেন। 

বিবিসি স্পোর্ট-এর দেখা সেই চিঠিতে গ্রাফস্ট্রম উল্লেখ করেছেন, গোপনীয়তা বজায় রাখার স্বার্থে নথিপত্রগুলো ‘কঠোর পর্যালোচনার নিয়মের অধীনে’ দেখা যাবে এবং কাউন্সিলের সদস্যদের আগামী দুই সপ্তাহের মধ্যে সেগুলো দেখার জন্য নাম নিবন্ধন করতে বলা হয়েছে। কোন কোন নথিগুলো দেখার সুযোগ দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

এর আগে কাউন্সিলরদের বৈঠকে ইনফান্তিনো বাতিল হয়ে যাওয়া এই শেয়ার বিক্রির ষড়যন্ত্রের জন্য ক্ষমা প্রার্থনা করলেও প্রস্তাবটি কীভাবে তৈরি হয়েছিল তার পূর্ণাঙ্গ কোনো ব্যাখ্যা দিতে পারেননি এবং প্রশ্নগুলো লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ করেছিলেন।

aliul / aliul

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান