ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ১২:৫১

উইন্ডহোকে রোববার অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আয়ারল্যান্ডকে  পাঁচ উইকেটে হারাল নামিবিয়া। আফ্রিকান দেশটি তাদের ক্রিকেট ইতিহাসে পেল এমন সাফল্য, যা আগে কখনও ধরা দেয়নি।

ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে নামিবিয়া। আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে এই প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল তারা।

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজকদের জন্য এই সাফল্য অনুপ্রেরণাদায়ক। পেস বোলার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল সাত উইকেট ভাগাভাগি করে আয়ারল্যান্ডকে মাত্র ১২৯ রানে অলআউট করেন।

তারপর ওপেনার লরেন স্টিনক্যাম্প রান তাড়ায় ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক গেরহার্ড এরাসমাস ৩০ রান করে সহজ জয়ে অবদান রাখেন।

২৬৩ রান করে ও চার উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন এরাসমাস। সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ ওভারে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা স্মিথ।

আয়ারল্যান্ড ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে। নামিবিয়াকে খেলতে হবে কোয়ালিফায়ার প্লে অফ।

aliul / aliul

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ