ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরে দারুণ পারফরম্যান্স করেছেন মাহলি বেয়ার্ডম্যান। তার পুরস্কার হিসেবে ইংল্যান্ডের আসন্ন হোম সিরিজের জন্য অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দুই স্কোয়াডে ডাক পেলেন এই পেসার। ভারতের ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচে পাঁচ উইকেট নেন তিনি।
নভেম্বরে শুরু হতে যাওয়া এই দুটি সিরিজে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেস তারকা মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকে।
এই তিন জন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টেই খেলেছেন এবং অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট নভেম্বরকে তাদেরকে ‘স্বল্প সময়ের বিশ্রাম’ দিয়েছে। এখন দেখার অপেক্ষা তারা শেফিল্ড শিল্ড ক্রিকেটে খেলে কি না। ৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া টেস্টের আগে টি-টোয়েন্টি সিরিজ থেকেও বিশ্রাম দেওয়াা হয়েছে হ্যাজলউড ও কামিন্সকে। স্টার্ক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের দল ঘোষণার পর নজর কেড়েছেন বেয়ার্ডম্যান। এই বছর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন ডানহাতি ফাস্ট বোলার। এবার তিনি ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায়। ২০২৪ সালে ইংল্যান্ড সফরের জন্য একদিনের ক্রিকেট দলে থাকলেও খেলা হয়নি তার।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন স্যাম হার্পার ও লাচলান শ। পাঁচ ম্যাচের সিরিজের জন্য টি-টোয়েন্টি দলে ফিরেছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক ও মিচেল ওয়েন। গত সপ্তাহে তাসমানিয়ার হয়ে লিস্ট এ ক্রিকেটে ফিরলেও ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি টিম ডেভিডের। আগামী বছরের বিশ্বকাপে খেলার স্বপ্নে এটি তার জন্য বড় ধাক্কা। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, ট্রাভিস হেড ও কুপার কনলি ১৪ জনের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। তৃতীয় টেস্টের কোনো খেলোয়াড়কে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি। দুই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, মাহলি বেয়ার্ডম্যান, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, অলি পিকে, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।
টি-২০ স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, মাহলি বেয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্যাম হার্পার, স্পেন্সার জনসন, মিচেল ওয়েন, লাচলান শ, অ্যাডাম জাম্পা।
aliul / aliul
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ
‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স
ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?