বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
চীন বিতর্ক ছাপিয়ে গোল করলেন কিলিয়ান এমবাপে। জুড বেলিংহামও করলেন মাইলফলক ছোঁয়া গোল। রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ।
১১তম মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। স্যান্টান্ডারের বক্সের মধ্যে মাত্তেও প্রাতির ফাউলের শিকার হন এমবাপে। নিজেই কিক নেন এবং জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড।
২১তম মিনিটে বেলিংহাম রিয়ালের লিড দ্বিগুণ করেন। হাফওয়ে লাইন থেকে বল টেনে এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে খালি জালে বল ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের জার্সিতে এটি ছিল তার ৫০তম গোল।
তারপর হাফটাইমের আগে তৃতীয় গোল করেন রিয়ালের রেকর্ড চুক্তি ইয়ান দিওমান্দে। কর্নার কিক হাফ ক্লিয়ারের পর দারুণ ভলিতে ৩-০ করেন তিনি।
৫৯তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে পোস্টে আঘাত করেন এমবাপে। স্যান্টান্ডার একটি পেনাল্টি পেয়েছিল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি জানায়, অরেলিয়েন শুয়োমেনির বুটে লেগে বল দুর্ঘটনাবশত হাতে লেগেছিল।
রিয়াল তাদের শেষ পাঁচ ম্যাচের সবগুলো জিতল। আগের ম্যাচেই তারা লিগের সবচেয়ে বড় ম্যাচে বার্সাকে ২-১ গোলে হারায়।
এই জয়ে মাদ্রিদ ক্লাব শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামাল। ২৭ পয়েন্ট তাদের। ৩০ পয়েন্ট বার্সার এবং ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।
বেলিংহাম বলেন, ‘আমরা খুব ভালো খেলেছি। ন্যু ক্যাম্পে জয়ের পর এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই আমরা খুব খুশি। রিয়াল মাদ্রিদের হয়ে ৫০ গোল করাটা খুবই বিশেষ একটি ব্যাপার। শুধু আমার ও আমার স্বপ্নের জন্যই নয়, দলের জন্যও।’
aliul / aliul
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ
‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স
ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?