ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ১২:৪৮

রেসিং স্যান্টান্ডারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচের পর রেফারিদের পক্ষ নিলেন হোসে মরিনিও। পর্তুগিজ কোচের মতে, রেফারি মুনুয়েরা মন্তেরো প্রযুক্তিগতভাবে নিখুঁত দায়িত্ব পালন করেছেন।

কিলিয়ান এমবাপের পেনাল্টি ঘিরে বিতর্ক ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আপত্তি ওঠার পর ম্যাচ কর্মকর্তাদের নিয়ে এই ধরনের কথা বলেছেন রিয়াল কোচ। এল সারদিনেরোতে ৩-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, রেফারি খেলার উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো ভালোভাবে সামাল দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, অরেলিয়েন শুয়োমেনির হ্যান্ডবলের যে দাবি তুলেছে স্বাগতিকরা, সেটি পেনাল্টি ছিল না।

রিয়াল মাদ্রিদের ট্যাকটিশিয়ান বলেন, ‘তারা সবকিছু নিয়েই প্রতিবাদ জানিয়েছিল। আমি সত্যিই এই স্টেডিয়ামের প্রশংসা করি, কারণ এটি বিশেষ। লোকজন এখানে সিনেমা দেখতে আসেনি, এখানে ভক্তরাও খেলে। কিন্তু তাদের মধ্যে অনেকে আছেন, যারা নিয়মকানুন জানেন না। কারণ এগুলো ক্রমাগত পরিবর্তন হতে থাকে।’

দুই গোলে পিছিয়ে পড়ার পর স্যান্টান্ডার একটি পেনাল্টির দাবি তুলেছিল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি জানায়, অরেলিয়েন শুয়োমেনির বুটে লেগে বল দুর্ঘটনাবশত হাতে লেগেছিল। তাই পেনাল্টির আবেদন নাকচ করে দেওয়া হয়। এনিয়ে মরিনিও বললেন, ‘শুয়োমেনির ওটা পেনাল্টি ছিল না। ৬০ মিটার দূর থেকে আমি দেখতে পাইনি, কিন্তু যখন দেখলাম, আমি নিশ্চিত ছিলাম যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এটা নিয়ে অবগত ছিল না। এটা কোনো পেনাল্টি ছিল না। রেফারি প্রযুক্তিগতভাবে দক্ষ ছিল।’

aliul / aliul

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ