ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ১২:৪৯

হুথি বিদ্রোহীদের আগ্রাসনের কারণে সৌদি আরবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিনকে দিন বেড়েই চলেছে। যার প্রভাব পড়েছে দেশটির শীর্ষ ফুটবলেও। এক সপ্তাহ আগে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ স্থগিত করা হয়। আজ তারা দলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে  ছাড়া উজবেকিস্তান যাচ্ছে এশিয়ার শীর্ষ ফুটবল টুর্নামেন্ট খেলতে।

গত সপ্তাহে সৌদি প্রো লিগ ম্যাচে হ্যাটট্রিক করা রোনালদোকে তাসখন্দে পাখতাকোরের বিপক্ষে সোমবারের ম্যাচে রাখেননি আনগে পোস্তেকোগলু। মূলত সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কোচ বলেছিলেন, ‘ম্যাচের চাপ ও লম্বা ভ্রমণের কথা’ বিবেচনা করে তিনি রোনালদো, কিংসলে কোমান ও মোহাম্মদ সিমাকানকে রাখছেন না দলে। 

রোনালদোর এক হাজার ক্যারিয়ার গোলের মাইলফলকে পৌঁছাতে আর ১৫টি গোল দরকার। সেই ব্যবধানটা কমানোর জন্য তার অপেক্ষা বাড়ছে।

তার বদলে তরুণ ফরোয়ার্ড আব্দুলরহমান সুফিয়ানিকে অন্তর্ভুক্ত করেছে আল নাসর। তবে পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে এই সিদ্ধান্ত উজবেকিস্তানের ভক্তদের হতাশ করেছে। রোনালদোকে সামনে থেকে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন তারা।

আগামী ৬ নভেম্বর সৌদি প্রো লিগে আল নাসর মুখোমুখি হবে আল হাজেমের। সেই ম্যাচেই দলের বড় তারকা ফিরতে পারেন। আপাতত তাকে ছাড়াই খেলতে হবে চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচ।

aliul / aliul

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ