শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
লামিনে ইয়ামাল: খবরের শিরোনাম ও টেলিভিশন সম্প্রচার থেকে শুরু করে বিশ্বজুড়ে ভক্তদের পরা জার্সি—সবখানেই এই নাম। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও কিন্তু তার আসল নাম নিয়ে বিভ্রান্তি আছে। তার বাবা মুনির নাসরাউই ব্যক্তিগতভাবে বার্সা তারকার নাম নিয়ে ভুল সংশোধন করেছেন।
দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে লা লিগায় ৬-১ ব্যবধানে বার্সার জয়ে ইয়ামালের জোড়া গোলের পর তার বাবা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন, অনেকেই ভুলবশত মনে করেন, ইয়ামাল তরুণ বার্সার তারকার নামের শেষ অংশ বা পদবী। বাস্তবে লামিনে ইয়ামাল কোনো আলাদা নাম নয়, এটি তার নামের প্রথম অংশ। আর পদবি নাসরাউই এবানা।
ছেলের নাম সংশোধনের দায়িত্ব নিয়ে শুরুতেই মুনির বলেন, ‘আমি আপনাদের কিছু একটা বলতে চাই। লামিনের নামের শেষ অংশ নাসরাউই এবানা। শুধু আপনাদের জানিয়ে রাখছি, যেন বিভ্রান্তি আর না হয়। লামিন ইয়ামাল তার প্রথম নাম।’ তিনি বলে গেলেন, ‘তার নাম লামিনে ইয়ামাল। এজন্যই তার বাবা তাকে বলেন, ‘লামিনে ইয়ামাল, সুখে-দুঃখে, সবসময় আমার ছেলে। আরেকটি ব্যাপার মনে রাখবেন, লামিনে ইয়ামাল যতক্ষণ মাঠে ততক্ষণ আপনি কখনোই শীর্ষে থাকতে পারবেন না।’
এর আগে ইয়ামালও নিজের নাম নিয়ে ক্ষীণ আপত্তি জানান। ১৬ বছর বয়সে মুন্দো দেপোর্তিভো-কে তিনি বলেছিলেন, ‘আমার নাম লামিনে ইয়ামাল। কিন্তু যদি ছোট করতে চান, তবে লামিনে।’
বাবার সংশোধনের পর এই উইঙ্গারের পুরো নাম কী দাঁড়াল? লামিনে ইয়ামাল নাসরাউই এবানা। তার পদবির প্রথম অংশ এসেছে বাবার কাছ থেকে, আর দ্বিতীয় অংশ মা শেইলা এবানার কাছ থেকে। তার নাম নিয়ে বিভ্রান্তি অস্বাভাবিক নয়, ধারাভাষ্যকাররা প্রায়ই পদবি ভেবে ‘ইয়ামাল’ কিংবা নামের প্রথম অংশ ‘লামিনে’ ভেবে সম্বোধন করেন।
তার নামের পেছনের গল্পটা ফুটবলের চেয়েও গভীর। ছেলের জন্মের আগে নাসরাউই ও এবানা আর্থিকভাবে কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছিলেন। ওই সময় তারা তাদের দুই বন্ধু লামিনে ও ইয়ামালের কাছ থেকে অনেক সমর্থন পান। এই দুই বন্ধু তাদের দুঃসময়ে ঘর ভাড়া দিয়ে সাহায্য করেছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা থেকেই এই দম্পতি প্রতিজ্ঞা করেন, তাদের কখনও ছেলে হলে এই দুই সাহায্যকারী বন্ধুর নামে নাম রাখবেন। সেই প্রতিজ্ঞা তারা বাস্তবায়ন করেন ২০০৭ সালে ১৩ জুলাই তাদের প্রথম সন্তানের জন্মের পর।
লামিনে ইয়ামাল মাঠে আলো ছড়াচ্ছেন, যা আলোকিত করছে গোটা বিশ্বকে। জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানো দুই বন্ধুর নাম যেন একই সঙ্গে উচ্চারণ হয়, সেই প্রত্যাশা নিয়েই সম্ভবত নাসরাউই তার সন্তানের নামের ভুল সংশোধন করে দিলেন।
aliul / aliul
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন
অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’