ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) নিলামে নাম লিখিয়েছেন মোহাম্মদ আমির। তবে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে নয়, যুক্তরাজ্যের নাগরিক হিসেবে। ব্রিটিশ নাগরিকত্ব থাকায় এপিএলে খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্রের (এনওসি) প্রয়োজন নাও হতে পারে তার। অন্যদিকে, পাকিস্তানের ক্রিকেটারদের এপিএলে খেলার জন্য এনওসি দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে পিসিবি।
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ে বসছে এপিএলের ড্রাফট। ৩৪ বছর বয়সী আমিরকে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করা সাবেক এই পাকিস্তানি পেসার আগেই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। ড্রাফটের তালিকায় তার জাতীয়তা যুক্তরাজ্য এবং বসবাসের দেশ হিসেবে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, আসন্ন আইপিএল নিলামেও ইংল্যান্ডের নাগরিক হিসেবে নাম নিবন্ধন করবেন আমির। এর আগে পাকিস্তানি নাগরিকদের আইপিএলে খেলার নিষেধাজ্ঞা থাকলেও ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেছেন আজহার মাহমুদ।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলেছেন আমির। ২০২৪ সালে জুনে ফ্লোরিডায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ খেলা।
পাঁচটি দল নিয়ে আয়োজন করা হবে এপিএল। প্রতিটি দলে সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। এর মধ্যে ১১ থেকে ১২ জন থাকবেন আফগানিস্তানের এবং ৬ থেকে ৭ জন বিদেশি ক্রিকেটার।
ড্রাফটে ক্রিকেটারদের ভিত্তিমূল্যও নির্ধারণ করা হয়েছে। প্লাটিনাম ক্যাটাগরিতে ১ লাখ মার্কিন ডলার, ডায়মন্ডে ৬৫ হাজার, গোল্ডে ৪০ হাজার, সিলভারে ২০ হাজার এবং ইমার্জিং ক্যাটাগরিতে ১০ হাজার ডলার।
aliul / aliul
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ