অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
অকল্যান্ডে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে শুরুর আগের দিন বড় ধাক্কা খেল স্বাগতিকরা। বুধবার সিরিজের উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন ডেভন কনওয়ে।
মঙ্গলবার ইডেন পার্কে নিউজিল্যান্ডের ম্যাচের আগের অনুশীলন সেশনে ফাস্ট বোলার ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান এই ওপেনার। তাৎক্ষণিকভাবে দুই খেলোয়াড়কে ঘটনাস্থলে থাকা চিকিৎসাকর্মীরা চিকিৎসা দেন। নিউজিল্যান্ড ক্রিকেট প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, এরপর কনওয়েকে পরবর্তী পরীক্ষার জন্য জরুরি বিভাগে নেওয়া হয় এবং সেখানে তার কনকাশন নিশ্চিত হয়েছে।
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, কনকাশন পরীক্ষার পর হেনরিকে ঠিকঠাকই মনে হয়েছে। কিন্তু কনওয়েকে দ্রুত স্ক্যানের জন্য নেওয়া হয়।
নিউজিল্যান্ডের ইনজুরি পাওয়া খেলোয়াড়দের তালিকায় সবশেষ অন্তর্ভুক্ত হলেন কনওয়ে। এর আগে দুই ব্যাটার মার্ক চাপম্যান ও রাচিন রবীন্দ্র হ্যামস্ট্রিং ও কাঁধের চোট নিয়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। কেবল প্রথম দুটি ওয়ানডে দলে থাকা টিম সেইফার্টকে বাকি তিন ম্যাচের দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
aliul / aliul
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন
অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’