৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
রিয়াল মাদ্রিদে জুড বেলিংহাম ও বরুসিয়া ডর্টমুন্ডে জোবে বেলিংহামই শুধু নয়, চলতি সপ্তাহে মাঠে আলো কাড়লেন তাদের বাবা মার্ক বেলিংহাম। ইংল্যান্ডের ৫০-ঊর্ধ্ব প্রবীণ দলের হয়ে অভিষেকে সাত গোল করলেন তিনি। এই সপ্তাহ যেন শুধু বেলিংহাম পরিবারের!
ক্যামব্রিজশায়ারে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে আক্রমণভাগের দায়িত্ব পেয়ে ৫০ বছর বয়সী প্রথমার্ধে ছয় গোল করেন। বিরতির পর তিনি আরেকটি গোল যোগ করেন, ১৩-১ গোলের জয়ে আরেকটি করেন অ্যাসিস্ট।
থ্রি লায়নদের হয়ে ডাক পাওয়ার পর প্রথমবার ইংল্যান্ডের জার্সি পরেন মার্ক। ১৭ বছরের দীর্ঘ অপেশাদার ক্যারিয়ারে ২২ ক্লাবে খেলেছিলেন তিনি। এর মধ্যে লিমিংটন ও ব্রোমসগ্রোভ স্পোর্টিংয়ে খেলেছেন। নব্বইয়ের দশকের শেষ দিকে তার পা পড়েছিল শেলটেনহাম টাউন ও নিউপোর্ট কাউন্টিতে।
২০১৯ সালে ফুটবল থেকে অবসর নিলেও প্রবীণদের টুর্নামেন্ট খেলে গেছেন মার্ক। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরলেন। তার বীরোচিত প্রত্যাবর্তনের সপ্তাহে জুড রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ে ক্লাবটির জার্সিতে ৫০তম গোল করেন। আর বায়ার্ন মিউনিখের সঙ্গে বরুসিয়ার ২-২ গোলে ড্রর ম্যাচে চমৎকার নৈপুণ্য দেখান জোবে।
বিশ্লেষকদের মতে, জার্মানির ফুটবলে পা রাখার পর ১৫ মাসের মধ্যে ডর্টমুন্ডের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন জোবে। স্কোরশিটে নাম লিখতে পারেননি। সতীর্থ কার্নি চুকভুয়েমেকার ফাউলের কারণে তার একটি গোল বাতিল করে দেন রেফারি।
বার্মিংহামে ক্যারিয়ারের শুরুর দিকে বাবা যেভাবে সমর্থন দিয়ে গেছেন, সেই কথা জুড-জোবে অনেকবার প্রকাশ করেছেন। ফুটবলে দুই ছেলেকে শীর্ষে রাখতে সম্ভাব্য সব চেষ্টাই করে গেছেন মার্ক।
aliul / aliul
সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ
৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন
অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা