মান্দায় আওয়ামী লীগের সম্প্রতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মূর্তি ভাঙচুর, বাড়িঘড়ে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে, নওগাঁর মান্দায় সম্প্রতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে, মান্দা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকল অঙ্গসংগঠনের সহযোগীতায়, (১৯অক্টোবর) সকাল ১০টায়
উপজেলার প্রসাদপুর চৌরাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। এ সময় বক্তারা বলেন, জামাত-বিএনপি'র দোসররা দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মূর্তি ভাঙচুর, বাড়িঘড়ে অগ্নিসংযোগ ও হামলা করেছে। দেশের যেকোনো পরিস্থিতির জন্য বাংলাদেশ আ'লীগ প্রস্তুত আছে। অতিসত্বর সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে সম্প্রতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা শেষ করা হয়। উনুষ্ঠানের সভাপতিত্ব করেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মন্ডল । এ সময় আরো উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, সাবেক আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম,সাবেক আইন বিষয়ক সম্পাদক মির্জা বেগ বাচ্চু, জাতীয় শ্রমিক লীগের মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজল দেওয়াসহ উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে