নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল (শুক্রবার) বড় হোঁচট খেয়েছিল আফগানিস্তান। তাদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য পেরিয়ে নেপাল ৫ উইকেটে জয় পায়। যদিও এর আগে স্বাগতিক জাপানকে হারিয়ে আফগানরা এশিয়ান গেমস শুরু করে। আজ (শনিবার) নেপাল-জাপান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোয়ার্টারে উঠেছে আফগানিস্তান।
গ্রুপ ‘এ’ থেকে বিদায় নিয়েছে জাপান এবং বাকি দুই প্রতিপক্ষ নেপাল ও আফগানিস্তান এশিয়ান গেমস ক্রিকেটের শেষ আটে উঠেছে। বৃষ্টি বাগড়া দেওয়ার আগে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছিল নেপাল। এরপর আর খেলা মাঠে না গড়ানোয় ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। ফলে মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হয় স্বাগতিক জাপানের।
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করতে নেমে নেপালের সন্দীপ জোরা এবং লোকেশ বাম হাফসেঞ্চুরি করেছেন। যদিও তাদের শুরুটা ভালো হয়নি। ৭ রানে কুশল ভুর্তেল ফেরার পর মাঝে জোরা ও আসিফ শেখ মিলে গড়েন ২৭ বলে ৫৫ রানের জুটি। এরপর আসিফ (২১), কুশল মাল্লা (২) ও গুলশান ঝা (২) দ্রুতই ফিরে যান।
৩০ বলে ৬৫ রানের জুটিতে জোরা ও লোকেশ চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন নেপালকে। জোরা ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ এবং লোকেশ ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৭ রান করেছেন। নেপাল বৃষ্টিতে কমিয়ে আনা ম্যাচের ১৫ ওভার খেলে ১৪৯ রান করলেও ফল পায়নি। কারণ এরপর আর খেলাই হয়নি।
কোয়ার্টার ফাইনালে আগামী ২৯ সেপ্টেম্বর নেপাল ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। আফগানিস্তান পেয়েছে শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে, ২৮ সেপ্টেম্বর হবে ম্যাচটি। একই দিন পাকিস্তান- চায়না হংকং এবং পরদিন বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালে লড়বে। গ্রুপপর্বে মালয়েশিয়া-ওমান ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে বিদায় নিশ্চিত হয় ওমানের।
aliul / aliul
পরের ম্যাচে অধিনায়ক কে, জানাল ফ্রান্স
আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা, বিপাকে প্রিমিয়ার লিগের দুই ক্লাব
প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা
জাপানে শান্ত-লিটনদের অনুশীলনও পণ্ড
নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান
অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, আসছেন হেম্প
হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়, জিমির গোল
ফ্রান্সকে জেতানোর পর এমবাপেকে নিয়ে দুঃসংবাদ
ইতালির দুর্দশা অব্যাহত, বেলজিয়ামের কাছে হারায় সমর্থকদের দুয়ো
গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু
ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
সংবর্ধনা পেলেন উশুকা জিন্নাত