জাপানে শান্ত-লিটনদের অনুশীলনও পণ্ড
জাপানের নাগোয়ার আবহাওয়া বড়ই বৈচিত্র্যময়। গতকাল ছিল বেশ রৌদ্রময়। আজ (শনিবার) সকাল থেকেই বৃষ্টি। দিনভর বৃষ্টি হওয়ায় আগামীকাল সকালের নির্ধারিত অনুশীলন সেশন হচ্ছে না। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলও বৃষ্টির জন্য অনুশীলন করতে পারেনি প্রথম কয়েকদিন।
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ‘কাল সকালে প্র্যাকটিসের সূচি ছিল। কিন্তু গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা যাবে না। দিনের কোন সময় করা যাবে সেটা তারা আজ রাতে জানাবে।’
গতকাল রাতে ক্রিকেটাররা নাগোয়ায় এসে পৌঁছেছেন। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে সিরিজ খেলবে। সেই সিরিজে থাকা ৮ জন ক্রিকেটার দুবাই হয়ে ওসাকা এসেছেন। ওসাকা থেকে নাগোয়ায় আসেন বাসে। বাকিরা জাপানের এই শহরে সরাসরি এসেছেন।
গতকাল রাতে পৌঁছে বাংলাদেশ দল আজ বিশ্রামে কাটিয়েছেন। ক্রিকেটারদের হোটেলে আবাসন দিয়েছে গেমস কর্তৃপক্ষ। আরচ্যারি দলের আবাসন নিয়ে সমস্যা হলেও ক্রিকেটে সমস্যা হয়নি। আট ক্রিকেটার ওয়েলকাম সেন্টারে বাংলাদেশি খাবার খেয়ে পরবর্তীতে শেফ দ্য মিশনের সঙ্গে হোটেলে যায় ফিল সিমন্সের দল।
aliul / aliul
পরের ম্যাচে অধিনায়ক কে, জানাল ফ্রান্স
আন্তর্জাতিক বিরতিতে চোটের ধাক্কা, বিপাকে প্রিমিয়ার লিগের দুই ক্লাব
প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা
জাপানে শান্ত-লিটনদের অনুশীলনও পণ্ড
নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান
অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, আসছেন হেম্প
হকিতে বাংলাদেশের দ্বিতীয় জয়, জিমির গোল
ফ্রান্সকে জেতানোর পর এমবাপেকে নিয়ে দুঃসংবাদ
ইতালির দুর্দশা অব্যাহত, বেলজিয়ামের কাছে হারায় সমর্থকদের দুয়ো
গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু
ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
সংবর্ধনা পেলেন উশুকা জিন্নাত