ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ৩:৬

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান (এলজি), দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ মো. নাছির উদ্দীন (৪৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রবাসে যাওয়ার সময় তার এক বন্ধু এসব অস্ত্র ও গোলাবারুদ তার জিম্মায় রেখে গিয়েছিলেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে হাটহাজারী মডেল থানার ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার সংলগ্ন পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাছির উদ্দীনের বসতঘরে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নাছিরের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে একই ঘরের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) এবং ৭ রাউন্ড তাজা শটগানের কার্তুজ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নাছির উদ্দীন পুলিশকে জানান, তার বন্ধু রাউজান উপজেলার বাসিন্দা মো. তৈয়ব (৪৫) প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখে যান। দেশে ফিরে অস্ত্রগুলো ফেরত নেওয়ার কথা ছিল।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ নিজ দখলে রাখার অভিযোগে নাছির উদ্দীন ও পলাতক মো. তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধার অস্ত্রের মূল উৎস ও সহযোগীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

aliul / aliul

চট্টগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জামায়াত আমিরের

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

ইসলামী যুব আন্দোলনের নতুন নেতৃত্বে মানসুর সাকী-রহমাতুল্লাহ

‘ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার অশনিসংকেত’

প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার : নাহিদ ইসলাম

যারা তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে

জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে লেবার পার্টির ১০ দফা দাবি

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না : ডা. শফিকুর রহমান

প্রশাসনে আওয়ামী কর্মকর্তারা এখনো বহাল, ৬ মাস ধৈর্য ধরেছি : ছাত্রদল নেতা